1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

হ্যাট্টিক জয় লক্ষ্য সিলেটের; প্রথম জয়ের সন্ধানে রাজশাহী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭
  • ৬০ Time View

 এক দিনের বিরতি শেষে আজ মঙ্গলবার থেকে আবারো শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে সিলেট পর্বের শেষ অংশ। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে স্বাগতিক সিলেট সিক্সার্স ও গত আসরের রানার-আপ রাজশাহী কিংস। ইতোমধ্যে নিজেদের প্রথম দু’টি ম্যাচে জয় পেয়েছে সিলেট। তাই টানা তৃতীয় জয়ের লক্ষ্য মাঠে নামবে সিলেট। নিজেদের প্রথম ম্যাচ হেরে যাওয়ায় প্রথম জয়ের সন্ধানে মাঠে নামবে রাজশাহী।
নিজেদের মাঠ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুটা চমৎকার ছিলো নাসিরের দলের। গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে এক কথায় উড়িয়ে দেয় তারা। দুই ওপেনার শ্রীলংকার উপুল থারাঙ্গা ও ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচারের উদ্বোধনী জুটিতে ১২৫ রানের কল্যাণে ৯ উইকেটে ম্যাচ জিতে সিলেট।
এরপর তৃতীয় আসরের চ্যাম্পিয়ন কুমিল্লার ভিক্টোরিয়ান্সকে ৪ উইকেটে হারায় সিলেট। শেষ ওভারে উইকেটরক্ষক নুরুল হাসানের ১টি করে ছক্কা ও চারে শেষ মুহূর্তে ম্যাচ জয়ের স্বাদ নেয় সিলেট। তাই নিজেদের মাঠে টানা দুই জয়ে বেশ ফুরফুরা মেজাজেই রয়েছে নাসিরের নেতৃত্বাধীন দলটি। ফলে হ্যাট্টিক জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে সিলেট। এমনটা বলার অপেক্ষা রাখে না।
নিজেদের প্রথম ম্যাচে মাশরাফির রংপুর রাইডার্সের কাছে ৬ উইকেটে হার মানে রাজশাহী। তাই এবারের আসরে প্রথম জয়ের স্বাদ নেয়ার জন্যই মাঠে নামবে ড্যারেন সামির দল। প্রথম ম্যাচে বোলাররা নিজেদের মেলে ধরতে পারেনি। কারন ফিল্ডিং-এ বেশ কয়েকটি ক্যাচ ফেলেছে রাজশাহীর ফিল্ডাররা। তাই বোলারদের পাশাপাশি ফিল্ডারদের পারফরমেন্সের উপর নির্ভর করবে রাজশাহীর ভাগ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ