1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে আইএফআইসি-সুইসকন্ট্যাক্টের নতুন উদ্যোগ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট চালু হচ্ছে কবে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ | Boishakhi Online জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ

ইউনেস্কো বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের স্বীকৃতি দেয়ায় মন্ত্রিসভায় সন্তোষ প্রকাশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭
  • ৫৫ Time View

ইউনেস্কো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের স্বীকৃতি দেয়ায় মন্ত্রিসভা সোমবার সন্তোষ প্রকাশ করেছে এবং এই স্বীকৃতি প্রাপ্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব এম শাইফুল আলম বলেন, ‘এই ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি লাভ করায় গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক চলাকালে মন্ত্রিসভা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানায়।’
ইউনেস্কো গত সপ্তাহে ১৯৭১ সালে ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে সংস্থাটির রেকর্ডে রাখার সিদ্ধান্তের ঘোষণা দেয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সভা যুক্তরাষ্ট্র ভিত্তিক ফোর্বস ম্যাগাজিন ২০১৭ সালে বিশ্বের ৩০তম অত্যন্ত ক্ষমতাধর (মোস্ট পাওয়ার ফুল) নারী হিসেবে নির্বাচিত করার জন্যও শেখ হাসিনাকে অভিনন্দন জানায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ