1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

বাংলাদেশে আরো বেশি জাপানি বিনিয়োগের আহবান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭
  • ৬৮ Time View

 সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করতে বাংলাদেশের সব ধরনের সুযোগ-সুবিধার নিশ্চয়তা দেয়ার কারণে জাপানি বিনিয়োগকারীরা এ দেশে আরো বেশি বিনিয়োগ করতে পারেন। মঙ্গলবার টোকিওতে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা এ কথা বলেন।
সেমিনারে প্রধানমন্ত্রীর কার্যালয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিএস) বিষয়ক প্রধান সমন্বয়ক এম আবুল কালাম আজাদ বলেন, ‘সহজ বিনিয়োগ নীতি গ্রহণের মাধ্যমে বাংলাদেশ বিদেশী বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য কতিপয় ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে।’
বুধবার এখানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টোকিওর জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেইটিআরও)-এর সদর দপ্তরে ‘বাংলাদেশে বিনিয়োগ’ বিষয়ক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জাপানে দেশটির ব্যবসায়ী সম্প্রদায়ের কাছে বাংলাদেশে বিদ্যমান বিনিয়োগ পরিবেশ তুলে ধরতে বাংলাদেশের দূতাবাস এই সেমিনারের আয়োজন করে।
জনাব আজাদ বাংলাদেশে বিনিয়োগ করার জন্য জাপানি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশে বিশাল বাজার ও ব্যাপক সম্ভাবনা রয়েছে।
সেমিনারে অন্যান্যের মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ)-এর নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ