1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, অর্থ-ব্যক্তিগত তথ্য লেনদেনে বিরত থাকার আহ্বান শেরপুরে কাঁচাবাজারের টোল আদায় নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০ সিলেট বোর্ডে ২০ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার নিয়মিত না খেলালে সুরিয়াভানশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার সৌদিতে হুথিদের নিখুঁত হামলার নেপথ্যে কি রুশ গুপ্তচর স্যাটেলাইট সোরিয়াসিস ছোঁয়াচে রোগ নয়, চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব ৪ দিন শেষ না হতেই ৮ উইকেটে হারল বাংলাদেশ | Boishakhi Online প্লাস্টিক বর্জ্যও যে চিড়িয়াখানার প্রবেশ টিকিট এইচএসসিতে ৬ বোর্ডে ইংরেজিতে কমেছে পাসের হার

খালেদা রোহিঙ্গাদের ত্রাণের সুযোগ বন্ধ করেছেন : কাদের

Reporter Name
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০১৭
  • ৮৮ Time View

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়া রোহিঙ্গা শরণার্থীদের ১০ হাজার প্যাকেট ত্রাণ দিতে গিয়ে রাস্তাঘাট অচল করে দিয়েছেন। এতে করে লাখ লাখ প্যাকেট ত্রাণ পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন রোহিঙ্গা শরণার্থীরা। আজ মঙ্গলবার বিকেলে রাজশাহীতে সেতু মন্ত্রণালয়ের এক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে ইউনেসকো স্বীকৃতির বিষয়টি বাঙালি জাতির জন্য বিশাল অর্জন। আজকের দিনটি আমাদের কাছে প্রেরণার ও গৌরবের। জাতি হিসেবে আমরা গর্বিত। আমরা আমাদের প্রত্যাশিত পাওনা পেয়েছি।

ফেনীতে খালেদার গাড়ি বহরে হামলা বিএনপির পূর্ব পরিকল্পিত পরিকল্পনা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।

শেখ হাসিনা পরবর্তী প্রজন্মের জন্য রাজনীতি করেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা নির্বাচনের জন্য রাজনীতি করি না। আমরা দেশের উন্নয়নের জন্য রাজনীতি করি।

এ সময় মন্ত্রীর সঙ্গে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সওজ রাজশাহীর নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসানসহ পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ