1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

প্রধান বিচারপতির বিদেশ যাওয়ার আবেদনে প্রধানমন্ত্রীর স্বাক্ষর

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০১৭
  • ৭৬ Time View

ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার বিদেশ যাওয়ার আবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় কমিটির বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী একই সঙ্গে এ কথাও জানিয়েছেন, রাষ্ট্রপতি ঢাকার বাইরে থাকায় এখনও এ আবেদনে স্বাক্ষর করেননি। ঢাকায় ফিরলে তিনি এ বিষয়ে তার সিদ্ধান্ত জানাবেন।

এক মাসের ছুটিতে থাকা প্রধান বিচারপতিসুরেন্দ্র কুমার (এসকে) সিনহা ১৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত বিদেশে অবস্থান করতে চান। বিষয়টি উল্লেখ করে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে গতকাল রাষ্ট্রপতির কাছে একটি চিঠি পাঠান তিনি।

আইন মন্ত্রণালয় থেকে জানা গেছে, নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতিকে বিদেশ যেতে হলে সরকারি আদেশ (জিও) জারি করতে হবে।

প্রধান বিচারপতির চিঠিতে বলা হয়েছে, তিনি শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবেও অবসাদগ্রস্ত। এ কারণে বিশ্রামের জন্য ১৩ অক্টোবর বা তার কাছাকাছি সময়ে বিদেশ যেতে চান তিনি।

সংবিধানের ষোড়শ সংশোধনীর পূর্ণাঙ্গ রায় নিয়ে ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে বিভিন্ন শারীরিক জটিলতার কথা বলে গত ৩ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত এক মাসের ছুটি নেন প্রধান বিচারপতি এস কে সিনহা

সংসদের বাইরে থাকা বিএনপি দাবি করছে, প্রধান বিচারপতিকে জোরপূর্বক ছুটিতে পাঠানো হয়েছে।

এস কে সিনহা ছুটি নেয়ায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পেয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা।

ইতোমধ্যে বিচারপতি সিনহা ও তার স্ত্রী সুষমা সিনহা তিন বছরের জন্য অস্ট্রেলিয়ার ভিসা পেয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। তারা শিগগিরই অস্ট্রেলিয়া যাবেন। সেখানে তাদের বড় মেয়ে সূচনা সিনহা বসবাস করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ