1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

সরাসরি বিশ্বকাপে রোনালদোর পর্তুগাল

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০১৭
  • ৫১ Time View

খাদের কিনারায় দাঁড়িয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালও। সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে কি না সে শঙ্কায় ছিল গত ইউরোর চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে তারা দাঁড়িয়েছিল জটিল সমীকরণের সামনে।

অবশেষে সব সমীকরণকে গুঁড়িয়ে দিয়ে সরাসরিই বিশ্বকাপের টিকিট কেটে নিলো চারবারের ব্যালন ডি’অর বিজয়ী রোনালদোর দেশ। নিজেদের দেশের মাটিতে সুইজারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে পর্তুগিজরা। তাতেই বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত হয়ে গেলো তাদের। অথচ, সুইজারল্যান্ডের কাছে হেরেই বিশ্বকাপ মিশন শুরু হয়েছিল পর্তুগালের।

বিশ্বকাপে খেলতে হলে জয় ছাড়া কোনোই বিকল্প ছিল না পর্তুগিজদের সামনে। জয় ছাড়া অন্য যে কোনো ফলই তাদের ঠেলে দিতো প্লে-অফের সামনে। কারণ, আগের ৯টি ম্যাচই জিতে নিয়েছিল সুইজারল্যান্ড। ৯ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে সুইসরাই ছিল সবার ওপরে। পর্তুগালের ৯ ম্যাচে জয় ছিল ৮টি। ২৪ পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থানে। শেষ ম্যাচে মুখোমুখিই হয়েছিল এই দুই দল।

অবশেষে সেই জয়টা নিয়েই ঘরে ফিরলো রোনালদো অ্যান্ড কোং। শেষ ম্যাচে সুইজারল্যান্ডকে হারানোর ফলে দু’দলেরই পয়েন্ট দাঁড়াল সমান সমান ২৭। তবে গোল ব্যবধানে অনেক এগিয়ে পর্তুগাল। সুতরাং, বাছাই পর্বে ‘বি’ গ্রুপের সেরা হয়েই বিশ্বকাপ নিশ্চিত হলো পর্তুগিজদের। এ নিয়ে টানা পঞ্চমবার এবং মোট ৭মবার বিশ্বকাপে খেলবে পর্তুগাল।

৪১ মিনিটেই লিড নিয়ে নেয় পর্তুগাল। এলিসিউ দারুণ একটি ক্রস দেন হোয়াও মারিওকে। ডি বক্সের মধ্যে মারিও ছিলেন গোলরক্ষক ইয়ান সোমার এবং ডিফেন্ডার জোহান ডিজরুর মাঝে। ক্রস হয়ে আসা বলটি ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন ডিজরু।

এরপর খেলার ৫৭ মিনিটে গোল করেন আন্দ্রে সিলভা। বার্নার্ডো সিলভা বল ক্রস করেন আন্দ্রে সিলভার কাছে। গোল পোস্টের ৬ গজের মধ্যে বল পেয়ে সেটিকে অনায়াসেই সুইসদের জালে জড়িয়ে দেন আন্দ্রে সিলভা। তাতেই ২-০ ব্যবধানে জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপ নিশ্চিত হয় পর্তুগালের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ