1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল হাইতিতে অপহৃত ৬ শিশু ও ৭ নারীকে মুক্তি দিল দুর্বৃত্তরা শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড সাবেক আইজিপি এনামুল হক আর নেই

পরিচয়পত্র ছাড়া রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ নিষেধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭
  • ৯০ Time View

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পরিচয়পত্র ছাড়া প্রবেশধিকার নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে রোহিঙ্গা ক্যাম্পে যত্রতত্র স্থাপিত ইবাদত খানা, পাঠশালাসহ সকল অনুমোদিত প্রতিষ্ঠান ভেঙে ফেলার নির্দেশনা দেয়া হয়েছে। যেসব এলাকায় এসব প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা দেখা দেবে সেস্থানের কথা উল্লেখ করে সেনাবাহিনীরর কাছে যেতে হবে বলেও নির্দেশনায় বলা হয়েছে।

বুধবার রাত ৮টার দিকে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় এই নির্দেশনা দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আলী হোসেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে নির্দেশনামূলক নোটিশ পড়ে শোনান জেলা প্রশাসক মো. আলী হোসেন।

jagonews24

এই নোটিশে আরও বলা হয়- দিনের বেলায় কাজ শেষে সূর্যাস্তের পর রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত সকল দেশি বিদেশি এনজিও, আন্তর্জাতিক দাতা সংস্থাসহ সকলকে ক্যাম্প ত্যাগ করতে হবে।

রোহিঙ্গা ক্যাম্পে মসজিদ, মাদরাসাসহ কোনো প্রতিষ্ঠান করতে সেনাবাহিনীর অনুমতির লাগবে।

উক্ত সমন্বয় সভায় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসন, সেনা বাহিনী, বিজিবি, পুলিশ প্রশাসন ও দেশি বিদেশি দাতা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ