1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

রোহিঙ্গারা শরণার্থী নয়, অনুপ্রবেশকারী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭
  • ৭১ Time View

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, মিয়ানমার থেকে বাংলাদেশে এসে আশ্রয়গ্রহণকারী রোহিঙ্গারা শরণার্থী নয়, তাদরেকে ‘অনুপ্রবেশকারী’ হিসেবেই আশ্রয় দিয়েছে সরকার। এমনকি বাংলাদেশে আশ্রিত অবস্থায় যেসব সন্তান জন্মগ্রহণ করছে তাদেরও মিয়ানমারের নাগরিক হিসেবে জন্মসনদ দেয়া হচ্ছে।

সোমবার সচিবালয়ে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপো গ্র্যান্ডির সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

মায়া বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের অস্থায়ীভাবে রাখার জন্য যে ২০০ একর জায়গা নির্ধারণ করা হয়েছে সেখানে অবকাঠামোগত উন্নয়নে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে ইউএনএইচসিআর।

maya

তিনি আরও বলেন, ২০০ একর জায়গায় রাস্তা তৈরি করতে ৩৫ কোটি টাকা খরচ হবে। এ টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা। আশা করছি আগামীকালই (মঙ্গলবার) তারা টাকা হস্তান্তর করবে। টাকা পেলে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে রাস্তার কাজ করা হবে।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট ‘রোহিঙ্গা জঙ্গিরা’ রাখাইনে কয়েকটি পুলিশ চেক পোস্টে হামলার ঘটনাকে কেন্দ্র নৃশংস অভিযানে নামে মিয়ানমার সেনাবাহিনী। ওই অভিযান শুরুর পর জীবন বাঁচাতে এখন পর্যন্ত ৪ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে। গত এক মাসে বাংলাদেশে আশ্রয় নেয়া এসব রোহিঙ্গাদের মাঝে প্রায় দুইশ’ রোহিঙ্গা শিশু জন্ম নিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ