1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ফিরে দেখা: রুপালি পর্দায় পপি অভিনীত ১০ সিনেমা ভারতের সবচেয়ে সফল স্টার কিড, ২৭ বছরেই দিয়েছেন ‘২,০০০ কোটির’ সিনেমা, প্রশংসা কুড়িয়েছেন কান-এ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪২, মামলা ৫১ ডেমোক্র্যাটদের ‘ঘৃণার দল’ বলে আখ্যা দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স চুরি হওয়া ৫২ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে এসএমপি রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজ অনেক কৃতী ব্যক্তিত্ব তৈরি করেছে : ভূমিমন্ত্রী চাকরিচ্যুত ৮,৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ১৭০ ডিভাইসসহ ৬৩ বিদেশি নাগরিক আটক, অনলাইন প্রতারক চক্রের সন্দেহ আগামী ২৫ সেপ্টেম্বর বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু গ্যাস-বিদ্যুৎ সংকটে ধৈর্য, রাজনীতিতে শালীনতার আহ্বান প্রধানমন্ত্রীর

ফ্রান্সে এসিড হামলার শিকার দুই মার্কিন পর্যটক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬২ Time View

ফ্রান্সে এসিড হামলার শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের দুই নারী পর্যটক। রোববার মার্সাইল শহরে এক নারী ওই দু’জনের গায়ে হাইড্রোক্লোরিক এসিড নিক্ষেপ করেছেন।

তবে পুলিশের একটি সূত্র বলছে, এসিড ছুড়ে মারা ওই নারী হয়তো মানসিক সমস্যায় ভুগছিলেন। এটা কোনো সন্ত্রাসী হামলা নয় বলে উল্লেখ করেছে পুলিশ।

রোববার স্থানীয় সময় সকাল ৯টার দিকে সেইন্ট চার্লস স্টেশনে এসিড হামলার শিকার হন দুই মার্কিন পর্যটক। ওই নারীদের গায়ে এসিড ছুড়ে মারা হয়েছে। কাছাকাছি থাকা লোকজনের ওপরেই হামলা চালিয়েছেন এক নারী।

এসিড হামলার শিকার ওই দুই নারী পর্যটকের বয়স ২০য়ের মধ্যে। তারা একটি গ্রুপের সঙ্গে যুক্তরাষ্ট্রে ঘুরতে গিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, ওই নারীরা তাদের জাতীয়তার কারণে হামলার শিকার হননি।

আহত নারীদের মধ্যে একজনের চোখে আংশিক ক্ষতি হয়েছে। এসিড হামলার শিকার হওয়ার পরপরই তাদের দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকেলে হাসপাতাল থেকে তাদের অব্যাহতি দেয়া হয়।

হামলাকারী ওই নারী নিজের পক্ষে সাফাই গেয়ে বলেছেন, অল্প বয়সে তিনি নিজেও এসিড হামলার শিকার হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ