1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
মুগদা হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী | জাতীয় হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর | জাতীয় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ জুলাই সনদে স্বাক্ষরিত সব বিষয় বাস্তবায়ন করা হবে: চিফ হুইপ | শিরোনাম ২০২৭ সালের হজ নিবন্ধনের শেষদিন ২৪ সেপ্টেম্বর, বাড়ানো হবে না সময় দৌলতপুরে বন্যার পানিবৃদ্ধি: ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত, প্লাবিত কয়েক গ্রাম ফিরে দেখা: রুপালি পর্দায় পপি অভিনীত ১০ সিনেমা ভারতের সবচেয়ে সফল স্টার কিড, ২৭ বছরেই দিয়েছেন ‘২,০০০ কোটির’ সিনেমা, প্রশংসা কুড়িয়েছেন কান-এ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪২, মামলা ৫১ ডেমোক্র্যাটদের ‘ঘৃণার দল’ বলে আখ্যা দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

রোহিঙ্গা সঙ্কট জাতিগত নিধনের শামিল : জাতিসংঘ

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭
  • ১১৫ Time View

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযানকে ‘জাতিগত নিধন’ হিসেবে দেখছে জাতিসংঘ। সোমবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অধিবেশনে রাখাইনে রোহিঙ্গা নিধন নিয়ে সংস্থাটির প্রধান এই মন্তব্য করেন।

জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান জেইদ রা’দ আল হুসেইন রাখাইনে ‘নৃশংস সামরিক অভিযান’ গুটিয়ে নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের লক্ষ্য করে দেশটির সেনাবাহিনী যে অভিযান পরিচালনা করছে, তা মনে হয় পাঠ্যবইয়ে ‘জাতিগত নিধনের’ উদাহরণ হয়ে থাকবে।

গত মাসে রাখাইনে সহিংসতা ছড়িয়ে পড়ার পর তিন লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়েছে। রাখাইনে রোহিঙ্গাদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাঝে অনেকেই সীমান্তে আটকা আছেন।

 

জেইদ রা’দ বলেন, ‘আমি দেশটির সরকারকে চলমান নিষ্ঠুর সামরিক অভিযান শেষ করতে ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দায় নিতে এবং রোহিঙ্গা জনগণের বিরুদ্ধে গুরুতর ও ব্যাপক বৈষম্য রোধে নিষ্ঠুর সামরিক অভিযান শেষ করার আহ্বান জানাচ্ছি।’

এদিকে মিয়ানমার সেনাবাহিনী বলছে, তারা রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার জবাব দিচ্ছে এবং বেসামরিক মানুষ এই অভিযানের লক্ষ্য নয়।

গত ২৫ আগস্ট উত্তরাঞ্চলের রাখাইনে মিয়ানমার পুলিশের ৩০টি তল্লাশি চৌকি ও একটি সেনা ক্যাম্পে হামলার চেষ্টা করে রোহিঙ্গা বিদ্রোহীরা। এতে অন্তত ১২ নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা বলছেন, ওই হামলার পর থেকে নিষ্ঠুর অভিযান শুরু করেছে সেনাবাহিনী। গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেয়া হচ্ছে, রাখাইন ছাড়া করতে বেসামরিক মানুষকে লক্ষ্য করে অভিযান চলছে।

rohinga2

বৌদ্ধ অধ্যুষিত রাখাইনে সংখ্যালঘু রাষ্ট্রহীন রোহিঙ্গা মুসলিমরা মিয়ানমারে দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার হয়ে আসছেন। মিয়ানমার রাখাইনের এই রোহিঙ্গাদেরকে অবৈধ অভিবাসী হিসেবে মনে করে।

জাতিসংঘের মানবাধিকা্র বিষয়ক কমিশনের এই প্রধান বলেন, আমরা বিভিন্ন প্রতিবেদন এবং স্যাটেলাইট থেকে ছবি সংগ্রহ করেছি। এতে দেখা যাচ্ছে, স্থানীয় মিলিশিয়ারা রোহিঙ্গা গ্রামগুলোতে অগ্নিসংযোগ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও পলায়নরত বেসামরিকদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে।

সূত্র : বিবিসি, আল-জাজিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ