1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

২০২১ সালের পর ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প থাকবে না

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭
  • ১৪০ Time View

২০২১ সালের পর ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প আর থাকবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, সারা দেশের মানুষকে ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’ আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এখনও সবাই এর আওতাভুক্ত হয়নি। তবে আশা করা হচ্ছে সবাই শিগগিরই এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। তখন এটার আর প্রয়োজন হবে না। অর্থাৎ ২০২০-২০২১ সালে এ প্রকল্প আর থাকবে না। তখন ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’ এর কার্যক্রম পল্লী সঞ্চয় ব্যাংকের মাধ্যমে চলবে।

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে পল্লী সঞ্চয় ব্যাংকের অনলাইন ব্যাংকিং কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, অর্থ বিভাগের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি দাস প্রমুখ।

তিনি বলেন, ১৯৮৩ সাল থেকে ২০১৬ সাল সময়ে দেশের মানুষের মধ্যে সঞ্চয়মুখী মনোভাব গড়ে উঠেছে। এটা দেশের অর্থনীতিতে একটা বড় পরিবর্তন। মুহিত বলেন, ক্ষুদ্র ঋণ বলতে এখন আর কিছু নেই। এখন মানুষ গ্রুপভিত্তিক ঋণ নেয়। এসব ঋণ নিয়ে যৌথভাবে কৃষি ব্যবসা করে।

অর্থমন্ত্রী আরো বলেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ৪৮৫ শাখাকে অনলাইনে রুপান্তরিত করা হয়েছে। এটা খুবই ভালো খবর। বাংলাদেশে আর কোনো ব্যাংক এত বড় কার্যক্রম গ্রহণ করতে পারেনি।

ড. মিহির কান্তি মজুমদার বলেন, কোনো ব্যাংক ৮ শতাংশ সুদে ঋণ দিতে পারে না। কিন্তু পল্লী সঞ্চয় ব্যাংক ৮ শতাংশ সুদে ঋণ দিয়ে থাকে। এ ব্যাংকটি মৌসুমী ঋণও দিয়ে থাকে। পল্লী সঞ্চয় ব্যাংক ভবিষ্যতে ইউনিয়ন পর্যায়েও শাখা নিয়ে যেতে চায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ