1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

সিরাজগঞ্জে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭
  • ১০৫ Time View

সিরাজগঞ্জের বেলকুচিতে বন্যার পানিতে ডুবে নিরব (৬) ও হযরত আলী (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের নাগগাঁতি ও দৌলতপুর ইউনিয়নের বউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নিরব উপজেলার রাজাপুর ইউনিয়নের নাগগাঁতি গ্রামের আব্দুল আউয়ালের ছেলে ও হযরত আলী দৌলতপুর ইউনিয়নের বউড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিয়া আকন্দ এ তথ্য নিশ্চিত করে জানান, বাড়ির পাশেই অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল শিশু নিরব। খেলার এক পর্যায়ে বন্যার পানিতে সে ডুবে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাজুক বিশ্বাস জানান, শিশু হযরত আলী বাড়ির পাশেই খেলছিল। এক পর্যায়ে সবার অজান্তে সে বাড়ির পাশের বন্যার পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। কিছুক্ষণ পর পানিতে শিশুটি ভেসে ওঠে। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সাখাওয়াত হোসেন বন্যার পানিতে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ