1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

চাল আমদানি শুল্ক কমে ২ শতাংশ হচ্ছে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০১৭
  • ১১০ Time View

চাল আমদানি শুল্ক আরও কমে ২ শতাংশ হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

বুধবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আজ ও কালকের মধ্যে আমদানি শুল্ক কমিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।’ শুল্ক কমানোর কারণে চালের দাম আরও কমবে বলেও আশাবাদ ব্যক্ত করেন খাদ্যমন্ত্রী।

এর আগে দেশের ঊর্ধ্বমুখী চালের বাজার সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে চাল আমদানির ওপর আরোপ করা বিভিন্ন শুল্ক ২৮ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়। এখন তা ২ শতাংশে নামিয়ে আনা হলো।

এছাড়া চলতি অর্থবছর বিদেশ থেকে ১৫ লাখ মেট্রিক টন চাল ও ৫ লাখ টন গম আমদানির সিদ্ধান্ত হয়েছে বলেও জানান কামরুল ইসলাম।

খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ