1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ টিসিবির সাড়ে সাত হাজার কোটি টাকার পণ্য ক্রয় পরিকল্পনা: বাজার স্থিতিশীল রাখতে নতুন উদ্যোগ রাজধানীর মিরপুরে গাড়ির চাপায় ঢাকা ওয়াসার কর্মচারী নিহত মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ডেথ রেফারেন্স ও আপিলের রায় শুনানির নতুন দিন ধার্য ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার

ব্র্যাক চিকেনের হিমায়িত খাদ্যপণ্য বাজারে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১২
  • ১৭৫ Time View

ব্র্যাকের সামাজিক ব্যবসায় প্রতিষ্ঠান ব্র্যাক চিকেন এন্টারপ্রাইজ বাজারে নিয়ে এলো বেশ কয়েকটি হিমায়িত হালাল খাদ্যসামগ্রী।

বুধবার রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন খাদ্যপণ্য বিপণনের ঘোষণা দেন ব্র্যাক এন্টারপ্রাইজেস অ্যান্ড ইনভেস্টমেন্টেসের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ এ রুমী আলী।

উদ্বোধনী বক্তব্যে মুহাম্মদ এ রুমী আলী বলেন, ‘বাজারে অবমুক্ত করা এসব খাদ্যপণ্য উচ্চমান সম্পন্ন, সম্পূর্ণ স্বাস্থ্যকর ও হালাল। সবশ্রেণীর ভোক্তা সাধারণের কাছে গ্রহণযোগ্যতা পেলেই আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে।’

নতুন মুখরোচক এসব খাদ্যপণ্যের মধ্যে রয়েছে- মাসালা নাগেস, কিডস নাগেটস, রেগুলার নাগেটস, ড্রামস্টিক, উইংস, বার্গার প্যাটিস, সসেজ, কাবাব, কাটলেট ও চিকেন তন্দুরি।

ব্রয়লার মুরগি প্রক্রিয়াজাতকরণ প্রকল্প হিসেবে ২০০৪ সালে ব্র্যাক চিকেন এন্টারপ্রাইজ যাত্রা শুরু করে। দেশের বৃহত্তম স্বয়ংক্রিয় মুরগির মাংস প্রক্রিয়াজাতকরণ এই কারখানায় দৈনিক গড়ে ৬ হাজার মুরগি প্রক্রিয়াজাত করা হয়।

আন্তর্জাতিকমান অনুযায়ি স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাদ্যপণ্য উৎপাদনের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে আইএসও (২২০০০:২০০৫) এবং এইচএসিসিপি সনদ লাভ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ