1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

ভারত-নেপালেও প্রাণ কাড়ছে বন্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০১৭
  • ১০১ Time View

বাংলাদেশে চলতি মৌসুমে বিভিন্ন স্থানে বন্যায় এখন পর্যন্ত কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। বন্যা ও ভূমিধসের ঘটনায় প্রতিবেশী ভারত এবং নেপালেও বহু প্রাণহানির ঘটনা ঘটেছে।

নেপালের বিভিন্ন স্থানে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৪৯ জন প্রাণ হারিয়েছে। অপরদিকে প্রতিবেশী ভারতে প্রাণ হারিয়েছে ৪৫ জনের বেশি মানুষ। দু’দেশেই প্রাকৃতিক দুর্যোগে এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছে। নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

Flood-india-nepal

নেপালের ন্যাশনাল ইমার্জেন্সি সেন্টারের প্রধান শঙ্কর হারি আচার্য রোববার জানিয়েছেন, বন্যা ও ভূমিধসের পর শত শত মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে যেতে উঁচু স্থানে সরে যেতে বাধ্য হয়েছে। তল্লাশি এবং উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি।

ভারতের হিমাচল প্রদেশে ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি বাস গিরিখাদে পড়ে যায়। এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ৪৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

Flood-india-nepal

ওই দুর্ঘটনায় আরো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। ভারতে এপ্রিলের শুরুতেই প্রবল বৃষ্টি, বন্যা এবং ভূমিধসের ঘটনায় শতাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। ভয়াবহ বন্যায় নেপালের প্রায় ৮০ ভাগ শস্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ