1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

বিপদসীমার ২১০ সেন্টিমিটার উপরে খোয়াই নদীর পানি

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০১৭
  • ১১৮ Time View

বিপদসীমার ২১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে খোয়াই নদীর পানি। শনিবার সকাল সাড়ে ৯টায় হবিগঞ্জ শহরের মাছুলিয়া পয়েন্টে এ অবস্থা দেখা গেছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতের কারণে শুক্রবার রাত থেকে নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। পানি আরও বাড়ার আশংকা করছে পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহীদুল ইসলাম জানান, খোয়াই নদীর উৎপত্তিস্থল ভারতে এবং বাংলাদেশে শুক্রবার থেকে ভারি বর্ষণ হচ্ছে। ফলে শুক্রবার রাত থেকে নদীর পানি বাড়তে শুরু করে।

তিনি বলেন, আমাদের এখানে অব্যাহতভাবে বৃষ্টি থাকায় পানি আরও বাড়ার আশংকা রয়েছে। তবে এখনও পর্যন্ত নদীর বাঁধের কোনো স্থানে অতি ঝুঁকির খবর পাওয়া যায়নি। আমাদের সবধরনের প্রস্ততি রয়েছে।

উল্লেখ্য, খোয়াই নদীর পানি গত ১৮ জুন থেকে আশংকাজনভাবে বৃদ্ধি পেতে থাকে। ১৮ রাতে নদীর পানি বিপদসীমার ২৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এসময় নদীর শহর প্রতিরক্ষা বাঁধ ভাঙনের গুজব ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে ওঠেন শহরবাসী। এবারও নদীর বাঁধ ভাঙনের আশংকায় শহরবাসীর মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ