1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

এফবিআই সদস্য হত্যাচেষ্টায় বাংলাদেশি অভিযুক্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০১৭
  • ৫৬ Time View

মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর এক সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত এক আমেরিকান নাগরিককে অভিযুক্ত করেছে দেশটির আদালত। খবর রয়টার্স।

অভিযুক্ত ব্যক্তির নাম নীলাশ দাশ (২৫)। তার বিরুদ্ধে জঙ্গিগোষ্ঠী ইসলামী স্টেটকে সহযোগিতা করারও অভিযোগ এনেছে আদালত। আগ্নেয়াস্ত্র বহনের অপরাধেও অভিযুক্ত করা হয়েছে তাকে।

২০১৬ সালে এক মার্কিন সেনাকে আক্রমণের প্রস্তুতি নেয়ার সময় নীলাশকে আটক করে এফবিআই।

বিচার বিভাগের বিবৃতিতে বলা হয়, নীলাশ দাশ একজন বাংলাদেশি নাগরিক এবং একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রেরও বৈধ নাগরিক। ২০১৫ সালের অক্টোবর থেকে ২০১৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী স্টেটকে সহযোগিতা করার অপরাধে তিনি অভিযুক্ত।

এফবিআই সদস্যকে হত্যাচেষ্টায় নীলাশ দাশের বিরুদ্ধে কি ধরনের চার্জ গঠক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত বলা হয়নি আদালতের বিবৃতিতে।

আটকের পর নীলাশ এফবিআইকে বলেন, তিনি সামরিক বাহিনীর একজন সদস্যকে আক্রমণ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন এবং এটাই তার জীবনের লক্ষ্য।

বর্তমানে নীলাশ দাশ পুলিশ হেফাজতে আছেন। যদি এই তিন অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হন তাহলে তার যাবজ্জীবন কারদণ্ড হতে পারে। তবে এ বিষয়ে নীলাশের আইনজীবী কোনো মন্তব্য করতে রাজি হননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ