1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
নোমান আলী খানের বক্তব্য / যে কারণে শয়তান বসে থাকে দ্বীনের পথে ‘বার্সেলোনার ফুটবল ভয়ংকর, সত্যিই ভীতিকর’ একীভূত ৫ ব্যাংকের আমানতের মুনাফা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিল পরিচ্ছন্ন দেশ গড়তে শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: বিভাগীয় কমিশনার ইতিহাসে বিরল, ভারতীয় স্পিনারের হাত ধরে ১২৯ বছর পর ঘটলো এমন ঘটনা ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে ১১ দলের দ্বিতীয় লংমার্চ: ডা. শফিকুর রহমান অনলাইন জুয়ার ঋণের টাকা জোগাতে নিজেকে অপহরণের নাটক সাজান যুবক চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সপ্তাহে এমবাপে-হালান্ড-ইয়ামালদের রেকর্ডসহ যত কীর্তি ‘ওর বয়স তো আমার ক্রিকেট ক্যারিয়ারের সমানও না’ কাকে নিয়ে বললেন শামি? সুইজারল্যান্ডে ডাচ পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু | আন্তর্জাতিক

সিঙ্গাপুরে ডিপথেরিয়ায় আক্রান্ত বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০১৭
  • ১০৩ Time View

ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে বাংলাদেশি এক নির্মাণশ্রমিকের প্রাণহানি ঘটেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ২৫ বছরের মধ্যে সিঙ্গাপুরে এই ঘটনা প্রথম। রোববার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে চ্যানেল নিউজ এশিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, নিহত ওই বাংলাদেশি সম্ভবত সিঙ্গাপুরেই ডিপথেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন। ওই শ্রমিকের বয়স ২১ বছর।

সিঙ্গাপুরে সর্বশেষ ডিপথেরিয়ায় আক্রান্ত স্থানীয় রোগীর সন্ধান পাওয়া যায় ১৯৯২ সালে। এছাড়া সেদেশে বসবাসকারী বিদেশিদের শরীরে সর্বশেষ এই রোগের খোঁজ পাওয়া যায় ১৯৯৬ সালে।

চ্যানেল নিউজ এশিয়া বলছে, নিহত ওই বাংলাদেশির শরীরে গত ৩০ জুলাই ডিপথেরিয়ার লক্ষণ দেখা যায়। শরীরে জ্বর ও গলা ফোলা শুরু হয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ১ আগস্ট তাকে খু টেক পুয়াত হাসপাতালে ভর্তি করা হয়। এর তিনদিন পর মারা যায় ওই বাংলাদেশি। আরও ৪৮ জনকে শরীর পরীক্ষার জন্য সনাক্ত করা হয়েছে।

উল্লেখ্য, ডিপথেরিয়া হচ্ছে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ। যা দ্রুতই একজনের কাছ থেকে অন্যজনের মাঝে ছড়াতে পারে। স্বর্দি, কাঁশি বা দূষিত বাতাসের মাধ্যমে বিস্তার লাভ করে। এটি শ্বাসনালীতে সংক্রমণ করে। এর ফলে শ্বাসকষ্ট হতে পারে এবং পাঁচ থেকে দশ শতাংশ ক্ষেত্রে মৃত্যুর কারণও হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ