1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

ডেলটা কোয়ালিশন সম্মেলনে ঢাকা ঘোষণাপত্র গৃহীত

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০১৭
  • ৬৫ Time View

ডেলটা কোয়ালিশন মিনিস্টিরিয়াল কনফারেন্সে ঢাকা ঘোষণাপত্র গৃহীত হয়েছে।
শনিবার রাজধানীর একটি হোটেলে তিন দিনব্যাপী ঢাকা পানি সম্মেলন ও ডেল্টা কোয়ালিশন মিনিস্টিরিয়াল কনফারেন্স এবং শেরপা অব হাই লেভেল প্যানেল অন ওয়াটার শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে এ ঘোষণা পত্র গৃহীত হয়।
এই ঘোষণা ঢাকা ডিকলারেশন, রিপোর্ট অন ডেল্টা কোয়ালিশন অর্গানাইজেশনাল সেশন ও টার্মস অব রেফারেন্স অব ডেল্টা কোয়ালিশন এবং অ্যাকশন প্লান ২০১৭-২০২১ অন্তর্ভুক্ত হয়েছে।
মিনিস্টিরিয়াল কনফারেন্সে ১২টি ডেল্টা সদস্য রাষ্ট্রের মধ্যে বাংলাদেশসহ আটটি সদস্য রাষ্ট্র জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, মিশর, মোজাম্বিক এবং নেদারল্যান্ডের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। ডেলিগেটদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মিশর ও ফিলিপাইনের মন্ত্রীদ্বয়। পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের সঞ্চালনায় কনফারেন্সে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডা. জাফর আহমদ খান এবং পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।
এদিকে, গতকাল চারটি থিমেটিক সেশনে বাংলাদেশ, জাপান এবং মায়ানমারের ডেলিগেটগণ পেপার উপস্থাপন করেন। এই সেশনগুলোতে কোয়ালিশনের টার্মস অভ্ রেফারেন্স, নতুন সদস্য অন্তর্ভুক্তি, অবজার্ভার, ডেল্টার আয়তন, চেয়ারম্যান নির্বাচন, এর মেয়াদ, সচিবালয় স্থাপন, অ্যাকশন প্লান ও ঢাকা ডিকলারেশন নিয়ে আলোচনা হয়।
কনফারেন্স শেষে পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ