1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

খেলাধুলার পাশাপাশি সৃজনশীল সাংস্কৃতিক চর্চার মধ্যদিয়ে শিশুদের গড়ে তুলতে হবে : আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০১৭
  • ৫৬ Time View

আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক খেলাধুলার পাশাপাশি সৃজনশীল সাংস্কৃতিক চর্চার মধ্যদিয়ে শিশুদের বেড়ে উঠার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
তিনি বলেন,‘বাংলাদেশ এখন মাদকের ভয়াবহতায় আক্রান্ত। খেলাধুলা ও সাংস্কৃতিক সৃজনশীলতার মাধ্যমে শিশুদের গড়ে তুলতে না পারলে আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে।’
তিনি শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় টি আলী ডিগ্রী কলেজ মাঠে ‘বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
‘বাঙালি জাতি পারেনা এমন কিছু নেই, আমরা বঙ্গবন্ধু ও তাঁর সহধর্মীনিসহ পচাত্তরের ১৫ আগস্টের খুনিদের বিচার করেছি’ উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এই দেশ মধ্যম আয়ের দেশ হিসেবে শিগগিরই স্বীকৃতি পাচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশকে মর্যাদার স্থানে নিয়ে গেছে। বর্তমান সরকার লেখাপড়ার পাশাপাশি শিশুদের সাংস্কৃতিক উৎকর্ষতা বিকশিত করার মধ্যদিয়ে মর্যদার স্থান সমুন্নত রাখতে চায়। এজন্য শেখ হাসিনার সরকার যা-যা করা দরকার সবই করবে।
টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভূইয়া, কসবার পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা ও মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার রওশন আরা।
পরে বিকেল ৫টায় মন্ত্রী উপজেলা পরিষদ সুপার মার্কেটে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত ৩ দিন ব্যাপী ফলজ বৃক্ষমেলার উদ্বোধন করেন।
এ ছাড়াও উপজেলা সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলার ‘হাট-বাজার’ রাজস্ব আয় থেকে ৩৫১ জন মুক্তিযোদ্ধার মাঝে চিকিৎসা সেবার জন্য নগদ ১৭ লাখ ৫৫ হাজার টাকা অনুদান হিসেবে প্রদান করেন।
এরপর আইনমন্ত্রী কসবার ঐতিহাসিক কল্যান সাগর দীঘির উত্তর পাড়ে ৪-তলাবিশিষ্ট রেস্ট-হাউজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে এই রেস্ট হাউজটি নির্মাণ করা হচ্ছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ