1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

রূপালী ইন্স্যুরেন্সের আয় কমেছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭
  • ১০০ Time View

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান রূপালী ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় (ইপিএস) বিগত বছরের তুলনায় সামান্য কমেছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসই জানিয়েছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে রূপালী ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় হয়েছে ৭০ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিল ৭১ পয়সা। সে হিসাবে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় কমেছে ১ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে আয় কমলেও চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) রূপালী ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় কিছুটা বেড়েছে। এ সময়ে তাদের শেয়ার প্রতি আয় হয়েছে এক টাকা ৩৫ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল এক টাকা ৩৪ পয়সা।

এদিকে সাধারণ বীমা এ কোম্পানির নিট সম্পদমূল্য (এনএভি) আগের বছরের তুলনায় বেড়েছে। তবে কমেছে নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিপিএস)। চলতি বছরের ৩০ জুন শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৩ টাকা ৯৩ পয়সা। যা ২০১৬ সালের ৩১ ডিসেম্বর শেষে ছিল ২২ টাকা ৬৪ পয়সা।

চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটির নিট পরিচালন নগদ প্রবাহ দাঁড়িয়েছে ৫৯ পয়সা, যা ২০১৬ সালের একই সময়ে ছিল এক টাকা এক পয়সা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ