1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

১৪ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭
  • ৮৮ Time View

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল (২৪ জুলাই) পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি পার্সোনেল ম্যানেজমেন্ট-১ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ।

বদলিকৃত পুলিশ কর্মকর্তাদের মধ্যে সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমাকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি), ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান মিয়াকে নেত্রকোণা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবিরকে ব্রাহ্মণবাড়ীয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মো. কফিল উদ্দিনকে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমকে কুমিল্লার মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ মোছা. ইয়াছমিন খাতুনকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়াও মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রওশনুজ্জামান সিদ্দিকীকে এসএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক জুবায়েরকে নওগাঁর পত্নীতলা সার্কেল, র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদকে নাটোরের বড়াইগ্রাম সার্কেল, সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আনোয়ার হোসেনকে লক্ষ্মীপুরের সদর সার্কেল, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (৮ম এপিবিএন উত্তরায় সংযুক্ত), পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু বকর সিদ্দিককে সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমকে ঝালকাঠী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও ঝালকাঠী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিকে বিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ