1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ-ভারত বাণিজ্য বাড়াতে বিটুবি টাস্কফোর্স গঠনের প্রস্তাব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, ৪ জনের বিরুদ্ধে মামলা ডেঙ্গু আক্রান্তে শীর্ষে পিরোজপুর, হাসপাতালের মেঝেতে চলছে চিকিৎসা যুবলীগকর্মীকে ধরতে বাসায় অভিযান, না পেয়ে বাবাকে গ্রেপ্তার নতুন চুক্তি করলেন নুসরাত ফারিয়া ইউরোপিয়ান ফুটবলে শনিবার রাতে যা হয়েছে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারে আইইডিসিআর গবেষণার অনন্য মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী এশিয়ান গেমসে প্রথম ম্যাচে ১৩ গোল হজম করল বাংলাদেশ শেফালির তাণ্ডবে গুঁড়িয়ে গেল বাংলাদেশের সোনার পদকের আশা শেয়ারবাজারে বড় উত্থান, এক মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

মওদুদের দুর্নীতি মামলা চলবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭
  • ১৯৫ Time View

সম্পদের বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে মওদুদ আহমদের করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে মামলার বিচারের জন্য আদালত পরিবর্তন করারও আদেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার পৃথক পৃথক আবেদনের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান ও মওদুদ আহমদ নিজেই তার পক্ষে শুনানি করেন। সঙ্গে ছিলেন আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ।
জ্ঞাত আয়বর্হিভূত ৭ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ২৮৭ টাকার সম্পদ অর্জন এবং ৪ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার তথ্য গোপনের অভিযোগে মওদুদ আহমদের বিরুদ্ধে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় মামলাটি করে দুদক।

মামলার অভিযোগে বলা হয়, সম্পদ বিবরণীতে মওদুদ আহমদ ব্যক্তিগত, পেশাগত, পারিবারিক, রাজনৈতিক ও সামাজিক ব্যয় উল্লেখ করেননি।

কিন্তু মওদুদ আহমদের পক্ষে থেকে বলা হয়, সম্পদের বিবরণীতে এসব ব্যয়ের উল্লেখের বিধান নেই। তাই অভিযোগ গঠনের আগে ব্যয় খাত উল্লেখের বিষয়টি নিষ্পত্তি চেয়ে নিম্ন আদালতে আবেদন করেন মওদুদ আহমদ। গত ৫ এপ্রিল সেই আবেদন খারিজ হয়। এ অবস্থায় নিম্ন আদালতের খারিজ আদেশের বিরুদ্ধে গত মে মাসে হাইকোর্টে আবেদন করেন ও মওদুদ আহমদ। আবেদনে ওই মামলার কার্যক্রমও স্থগিত চাওয়া হয়। আবেদনটি ১২ জুলাই হাইকোর্টে খারিজ হয়ে যায়।

এর আগে ২১ জুন মওদুদের এ মামলার অভিযোগ গঠনে আদেশ দেন ঢাকার ৬ নম্বর বিশেষ জজ ইমরুল কায়েস। এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন মওদুদ আহমদ। এছাড়া ওই আদালত পরিবর্তন চেয়ে আরেকটি আবেদন করেন তিনি।

আইনজীবী খুরশীদ আলম খান জানান, ওই মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে মওদুদ আহমদের আবেদন সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট। এছাড়া ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালত থেকে মামলাটি অন্য আদালতে বদলিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজকে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে কোনো প্রকার মূলতবি না দিয়ে ছয় মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতেও বলা হয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ