1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

কাপ্তাই হ্রদে মাছ শিকার করা যাবে ১ আগস্ট থেকে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০১৭
  • ১০৮ Time View

আগামী ১ আগস্ট থেকে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে আবার মাছ শিকার স্বাভাবিক হচ্ছে। ওইদিন হ্রদে মাছ শিকারের ওপর বলবৎ থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে জেলা প্রশাসন। গতকাল রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ আগস্ট মধ্যরাত থেকে হ্রদে পুনরায় মাছ শিকার, আহরণ, বাজারজাত ও পরিবহন করা যাবে।

উল্লেখ্য, চলতি মৌসুমে হ্রদে মাছের সুষ্ঠু প্রাকৃতিক প্রজনন, বংশ বিস্তার ও উৎপাদন বাড়াতে ১ মে থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের মাছ শিকার, আহরণ, বাজারজাত ও পরিবহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রাঙ্গামাটি জেলা প্রশাসন। প্রজনন মৌসুম শেষ হওয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান বলেন, এ মৌসুমে মাছের সুষ্ঠু প্রাকৃতিক প্রজনন, উৎপাদন ও বংশ বিস্তার সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় কাপ্তাই হ্রদে মাছ ধরার ওপর জারি করা নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে। আগামী ১ আগষ্ট মধ্যরাত থেকে হ্রদে সব ধরনের মাছ শিকার, আহরণ, পরিবহন ও বিপণন স্বাভাবিকভাবে করা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ