1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনামঃ

ক্লাসরুমে তাজিন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ এপ্রিল, ২০১২
  • ১৮৩ Time View

ছোটপর্দায় এক সময় তাজিন আহমেদ নিয়মিতই দেখা যেত। অভিনয়ে অনিয়মিত হয়ে যাওয়ার পর তাকে নিয়মিতই দেখা গেছে একাধিক অনুষ্ঠান উপস্থাপনায়। কিন্তু বেশ কিছু দিন হলো টিভিপর্দায় তিনি অনুপস্থিত। অনেকদিন পর টিভিপর্দায় আসছেন তাজিন আহমেদ।  চ্যানেল নাইনে তার উপস্থাপনা ও গ্রন্থনায় প্রচারিত হবে শিশুতোষ অনুষ্ঠান ‘ক্লাসরুম’।

চ্যানেল নাইন সূত্রে জানা গেছে, ক্লাসরুমের প্রতিটি পর্বে একটি করে স্কুল অংশ নেবে। এতে থাকবে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে মজার মজার সেগমেন্ট। যেমন : ক্লাসরুম ফ্যাক্টরি, ক্ল্যাসরুম-গ্যারেজ, ডিড ইউ নো, মেমোরি টেস্ট প্রভৃতি। এটি পরিকল্পনা ও পরিচালনা করছেন মুজাহিদুল ইসলাম তুষার।

’ক্লাস রুম’ প্রসঙ্গে তাজিন আহমেদ বলেন, ‘ভিন্ন ধরনের অনুষ্ঠান এটি। গতানুগতিক অনুষ্ঠানের জায়গা থেকে সরে এসে অনুষ্ঠানটি করার জন্য আমাকে লম্বা সময় প্রস্তুতি নিতে হয়েছে। ছোটদের সঙ্গে কাজ করতে আমার সবসময় ভালো লাগে। আমি নিজেও খুব মজা পাচ্ছি এ ধরনের অনুষ্ঠানের  সঙ্গে যুক্ত হয়ে।’

উপস্থাপনায় সময় দিলেও বেশ কিছুদিন ধরে  তাজিন আহমেদকে অভিনয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অনেক দিন ধরে অভিনয় করছি না। একধরণের বিরতির মধ্যে আছি। হয়তো আগামীতে আবারও অভিনয় করতে পারি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ