1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ

বেড়েই চলেছে পদ্মার পানি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জুলাই, ২০১৭
  • ৬৪ Time View

রাজবাড়ী জেলার দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে পদ্মা নদীর পানি বেড়েই চলেছে। শনিবার সকাল ৯টার দিকে পানি ২০ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

গতকাল শুক্রবার থেকে পদ্মায় পানি অস্বাভাবিক হারে বৃদ্ধির ফলে জেলার অনেক নিম্নাঞ্চল ও চরাঞ্চাল প্লাবিত হতে শুরু করেছে।

জানাগেছে, রাজবাড়ীর তিনটি গেজ স্টেশন পয়েন্টের মধ্যে গোয়ালন্দের দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে রাজবাড়ী সদর উপজেলার মহেন্দ্রপুর গেজ স্টেশন পয়েন্টে ১.১৭ সেন্টিমিটার ও পাংশার সেনগ্রাম গেজ স্টেশন পয়েন্টে ১.১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিগত এক সপ্তাহে দেশের বিভিন্ন নদীতে পাহড়ি ঢল ও বৃষ্টিতে পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হলেও গতকাল থেকে পদ্মায় পানি বাড়তে শুরু করে। আর এতেই আতঙ্কিত হয়ে পড়েছে ওই এলাকার অসংখ্য মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ