1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

পদত্যাগের আহ্বান উড়িয়ে দিলেন নওয়াজ শরিফ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭
  • ৮২ Time View

দেশজুড়ে পদত্যাগের আহ্বান জোরদার হলেও মন্ত্রিসভার এক জরুরি বৈঠকে পদত্যাগ না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। বৃহস্পতিবার ইসলামাবাদে অনুষ্ঠিত ওই বৈঠকে তার বিরুদ্ধে চলা যৌথ তদন্ত দলের (জেআইটি) দুর্নীতির প্রতিবেদনকে ভিত্তিহীন ফটকাবাজি বলে আখ্যায়িত করেছেন তিনি।

নওয়াজ শরীফ বলেন, কারও অনুরোধে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন না। তবে মন্ত্রিপরিষদের সদস্যরা তাকে পানামা পেপারস কেলেঙ্কারির ব্যাপারে লড়াইয়ের পরামর্শ দিয়েছেন।

 পাকিস্তানের জনগণ আমাকে নির্বাচিত করেছে। একমাত্র তারাই আমাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারেন 

তদন্ত প্রতিবেদন প্রকাশ হওয়ার পর থেকেই নওয়াজকে পদত্যাগের আহ্বান জানিয়ে আসছে বিরোধীদলগুলো। এ ব্যাপারে পাকিস্তানের এই প্রধানমন্ত্রী বলেন, তার দল বিরোধীদলের চেয়ে অনেক বেশি ভোট পেয়েছে। ‘পাকিস্তানের জনগণ আমাকে নির্বাচিত করেছে। একমাত্র তারাই আমাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারেন।’

নিজের পরিবারকে জড়িয়ে প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, ‘আমার পরিবার রাজনীতির মাধ্যমে কিছুই পায়নি। বরং রাজনীতির জন্য তারা অনেক কিছু হারিয়েছে।’

দেশে কোটি কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। সেসব নিয়ে কেউ কোনো দুর্নীতির প্রশ্নও তুলতে পারেনি বলে মন্তব্য করেন নওয়াজ শরিফ। ১৯৮৫ সাল থেকে এখন পর্যন্ত তার পরিবারের বিরুদ্ধে এক পয়সা পরিমাণ দুর্নীতির প্রমাণ দেয়ার জন্য বিরোধীদলগুলোর প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি।

তদন্তু প্রতিবেদন উদ্দেশ্যমূলক এবং একপেষে বলে অভিযোগ করেন নওয়াজ। এর আগে গত বুধবার প্রধানমন্ত্রীর মেয়ে মরিয়ম নওয়াজ সাফ জানিয়ে দেন, তার বাবা পদত্যাগ করবেন না।

তিনি বলেন, ইনশা আল্লাহ, তিনি পদত্যাগ করবেন না। কারণ, সাধারণ মানুষের টাকা আত্মসাতের ব্যাপারে তার বিরুদ্ধে একটি অভিযোগও কেউ প্রমাণ করতে পারবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ