1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

৯ জজ ৬ অতিরিক্ত জজের বদলি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১২
  • ১৪৩ Time View

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সরকার ৯ জেলা জজ এবং ৬ অতিরিক্ত জেলা জজ ও সমপর্যায়ের কর্মকর্তাকে বিভিন্ন স্থানে ও পদে বদলি করেছে।

সোমবার আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

জেলা জজ ও সমপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে- ঢাকার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের সদস্য শিরিন কবিতা আকতারকে নোয়াখালীর বিশেষ জজ, যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এএসএম জহুরুল ইসলামকে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা মো. নুরুল ইসলামকে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ, কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রবিউল হাসানকে রংপুরের স্পেশাল জজ পদে বদলি করা হয়েছে।

এদিকে,  ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ একেএম নাসির উদ্দিন মাহমুদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রেজিস্ট্রার পদে দায়িত্ব পালনের জন্য আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা করা হয়েছে।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-৫ এর বিচারক মো. আবদুস ছোবহানকে নেত্রকোনার জেলা ও দায়রা জজ, বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হুমায়ুন কবিরকে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুলের বিচারক বিপব গোস্বামীকে পিরোজপুরের জেলা ও দায়রা জজ এবং পিরোজপুরের জেলা ও দায়রা জজ এমডি নুর মোহাম্মদ মোড়লকে মেহেরপুরের জেলা ও দায়রা জজ পদে বদলি করা হয়েছে।

অতিরিক্ত জেলা জজ ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের মধ্যে- সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নাজির আহমেদকে দিনাজপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, দিনাজপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আখতার-উল-আলমকে ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ঝালকাঠির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রেজা তারিক আহমেদকে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সিদ্দিকুল আরেফিন চৌধুরীকে নেত্রকোনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ কেএম শামসুল আলমকে ঝালকাঠির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে বদলি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ