1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেশজুড়ে জুলাই বিপ্লব ও শহীদ হাদির বৈপ্লবিক আহ্বান ছড়িয়ে পড়েছে: সাদিক কায়েম এবার ঘরোয়া ক্রিকেটে খেলার যোগ্যতাও হারালেন রিজওয়ান-ইমাম সম্পত্তি হস্তান্তর বিলে বিরোধী দলের ভূমিকায় ধন্যবাদ জানালেন হেফাজতের নায়েবে আমির শাহজালালে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, রিমান্ড শেষে কারাগারে সজীব প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ পদ্মা ব্যারেজে ২৪ জেলার মানুষ উপকৃত ও দেশের অর্থনীতি চাঙ্গা হবে : পানি সম্পদমন্ত্রী হতে পারতেন ‘আরেক শচিন’, কুয়াশার রাতের এক দুর্ঘটনায় সব শেষ ‘স্বৈরশাসক’ ডাকনাম নিয়ে মুখ খুললেন এমবাপে যাত্রাবাড়ীতে মোবাইল নিয়ে বিরোধ, বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ | শিরোনাম

ইসরায়েলি টিয়ার গ্যাসে ফিলিস্তিনি শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুলাই, ২০১৭
  • ৮১ Time View

ইসরায়েলি সেনাদের নিক্ষেপ করা টিয়ার গ্যাসের শিকার এক ফিলিস্তিনি শিশু শ্বাসকষ্টের সমস্যায় ভুগে মারা গেছে।

প্রায় তিন মাস আগে পশ্চিম তীরে রামাল্লার কাছে ইসরায়েলি দখলদারদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষকালে ১৮ মাস বয়সী ওই শিশু টিয়ার গ্যাস হামলার শিকার হয়।

আল জাজিরাকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওসামা নাজ্জার জানিয়েছে, আবদুর রহমান বারঘৌতি নামে ওই শিশুকে দুই মাস ধরে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

তিনি জানান, পশ্চিম তীরের কাছে রামাল্লায় ওই শিশুদের বাড়িতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে ইসরায়েলি সেনারা। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে এতেও বাধা দেয় ইসরায়েলি সেনারা।

এদিকে, ফিলিস্তিনি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে চলমান সংঘর্ষে প্রায়ই ফিলিস্তিনিদের বাড়িঘরে টিয়ার গ্যাস ছোড়ে ইসরায়েলি সেনারা।

ইসরায়েলি মানবাধিকার সংগঠন বি’সেলেমের মতে, গত বছর ইসরায়েলি সেনাদের হাতে অন্তত ১০১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে শিশু রয়েছে ৩১ জন।

অন্যদিকে, ফিলিস্তিনি মানবাধিকার সংগঠন ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনালের মতে, চলতি বছরে ইসরায়েলি সেনাদের হামলায় অন্তত নয় ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ