1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনামঃ
শিক্ষার ভিশন হবে দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠন : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে শাহ আমানতে দুইদিনে মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট ওঠানামা জনগণের দুর্দশার কথা চিন্তা করে তেলের দাম বাড়ায়নি সরকার: সমাজকল্যাণমন্ত্রী রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ইরাকের নতুন প্রেসিডেন্ট কুর্দি রাজনীতিক নিজার আমেদি ২১ ঘণ্টা আলোচনার পরও সমঝোতা হয়নি : ভ্যান্স হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু চমকে দিলেন পরীমনি, ভক্ত লিখেছেন ‘বাংলার লেডি সুপারস্টার’ যোগ্যরাই পাবেন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড : পানিসম্পদ প্রতিমন্ত্রী

ভোলার তেঁতুলিয়ায় কোটি জাল টাকার জব্দ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১২
  • ৯৫ Time View

ভোলার তেঁতুলিয়া নদীর বিভিন্ন এলাকায়  সোমাবার দিনভর অভিযান চালিয়ে এক কোটি টাকার জাল আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।

আটক জালের মধ্যে ১লাখ ৭০হাজার মিটার কারেন্ট, ৪টি বেহুন্দি ও ৩০টি মশারি জাল রয়েছে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের কর্মকর্তা দীপঙ্কর রায় জানান, কোস্টগার্ড দক্ষিণ জোনের পেটি অফিসার মো. জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম সোমবার দুপুর ২টায় অভিযানে নামে।

অভিযানকালে দলটি সন্ধ্যা ৭টা পর্যন্ত তেঁতুলিয়া নদীর ভেদুরিয়া ও তেঁতুলিয়া খালসহ নদীর বিভিন্ন পয়েন্ট থেকে বিভিন্ন ধরনের ১কোটি ১ লাখ ৯০ টাকার জাল আটক করে।

আটক জাল মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে ওইসব এলাকার মৎস্য ঘাটে পুড়িয়ে ফেলা হয়।

কোস্টগার্ড কর্মকর্তা জানান, অভিযান চলাকালে জালের মালিক ও জেলেরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, ১ মার্চ থেকে ৩১ এপ্রিল পর্যন্ত মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকাকে  মাছের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়।

এ সময় উল্লিখিত এলাকায় ডিম ছাড়ে বিভিন্ন প্রজাতির মাছ। এর ফলে এ দু’মাস নদীর ওই সব পয়েন্টে জাল ফেলা নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ