1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

ব্রেক্সিটের পরও ‘শুল্কমুক্ত সুবিধায়’ বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জুন, ২০১৭
  • ৭১ Time View

ব্রেক্সিট অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পরও বাংলাদেশ সহ ৪৮টি উন্নয়নশীল দেশকে বিনা শুল্কে রপ্তানি করার বিশেষ সুবিধা অব্যাহত রাখবে ব্রিটেন। ইউরোপীয় ইউনিয়নের দেওয়া সুবিধে অনুযায়ী ব্রিটেন সহ ইউরোপের ব্যবসায়ীরা ৪৮টি উন্নয়নশীল দেশ থেকে বিনা শুল্কে আমদানি করতে পারে।

ব্রিটেনের সরকার বলছে ব্রেক্সিটের পরও ইইউ এর করা সেই চুক্তি অব্যাহত রাখবে ব্রিটেন। সরকার ঘোষণা করেছে, সব সুবিধেই অব্যাহত থাকবে। ব্রিটিশ আন্তর্জাতিক সহায়তা বিষয়ক মন্ত্রী প্রীতি প্যাটেল বলেন, “আমাদের এই প্রতিশ্রুতি বিশ্বের দরিদ্র মানুষকে নিজেদের পায়ে দাঁড়াতে সাহায্য করবে।”

বাংলাদেশ সহ ৪৮টি দরিদ্র এবং উন্নয়নশীল দেশ থেকে ব্রিটেন বছরে ১৯০০ কোটি পাউন্ডেরও বেশি মূল্যের পণ্য আমদানি করে।

তৈরি পোশাকের ৪৫ শতাংশই আসে বাংলাদেশ সহ এই ৪৮টি দেশের কয়েকটি থেকে।

ব্রিটেন বাংলাদেশী পণ্যের তৃতীয় বৃহত্তম ক্রেতা। গত অর্থবছরে ব্রিটেনে বাংলাদেশের রপ্তানি ৪০০ কোটি ডলারের কিছু বেশি ছিল। রপ্তানির সিংহভাগই ছিল তৈরি পোশাক।

ব্রেক্সিটের পর থেকে বাংলাদেশের রপ্তানিকারকরা ব্রিটেনের বাজার নিয়ে কিছুটা অনিশ্চয়তার মধ্যে ছিলেন। রোববারের এই ঘোষণার পর সেই অনিশ্চয়তার অবসান হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ