1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেশজুড়ে জুলাই বিপ্লব ও শহীদ হাদির বৈপ্লবিক আহ্বান ছড়িয়ে পড়েছে: সাদিক কায়েম এবার ঘরোয়া ক্রিকেটে খেলার যোগ্যতাও হারালেন রিজওয়ান-ইমাম সম্পত্তি হস্তান্তর বিলে বিরোধী দলের ভূমিকায় ধন্যবাদ জানালেন হেফাজতের নায়েবে আমির শাহজালালে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, রিমান্ড শেষে কারাগারে সজীব প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ পদ্মা ব্যারেজে ২৪ জেলার মানুষ উপকৃত ও দেশের অর্থনীতি চাঙ্গা হবে : পানি সম্পদমন্ত্রী হতে পারতেন ‘আরেক শচিন’, কুয়াশার রাতের এক দুর্ঘটনায় সব শেষ ‘স্বৈরশাসক’ ডাকনাম নিয়ে মুখ খুললেন এমবাপে যাত্রাবাড়ীতে মোবাইল নিয়ে বিরোধ, বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ | শিরোনাম

ফিলিপাইনে ৮৯ বিদেশি জঙ্গির মধ্যে ৩ বাংলাদেশি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০১৭
  • ৯২ Time View

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মিন্দানাও এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত আইএসপন্থি ৮৯ জন সন্দেহভাজন জঙ্গি অবস্থান করছে বলে দেশটির সংবাদমাধ্যম ম্যানিলা টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে। এদের মধ্যে ৩ জন বাংলাদেশিও আছেন বলে খবরে বলা হয়েছে।

ফিলিপাইনের নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে ম্যানিলা টাইমসের ওই প্রতিবেদনে বলা হয়, ওই ৮৯ বিদেশি যোদ্ধা মারাওয়ি শহরসহ মিন্দানাওয়ের বিভিন্ন এলাকায় যুদ্ধে অংশ নিচ্ছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে ফিলিপিন্সের পুলিশের কাছে। এসব জঙ্গরিা ইন্দোনেশিয়া বা মালয়েশিয়ার সীমান্ত দিয়ে ফিলিপাইনে প্রবেশ করেছে বলে ধারণা নিরাপত্তা বাহিনীর।
ফিলিপাইনে ৮৯ বিদেশি জঙ্গির মধ্যে ৩ বাংলাদেশি

৮৯ জন সন্দেহভাজন বিদেশি যোদ্ধার মধ্যে ২৮ জন ইন্দোনেশিয়ার, ২৬ জন পাকিস্তানের, ২১ জন মালয়েশিয়ার, ৪ জন আরবের, ৩ জন বাংলাদেশের, একজন ভারতের এবং একজন সিঙ্গাপুরের। নাগরিক। বাকি পাঁচজনের পরিচয় এখনো অনিশ্চিত।
ফিলিপাইনে ৮৯ বিদেশি জঙ্গির মধ্যে ৩ বাংলাদেশি

ফিলিপিন্সের প্রেসিডেন্টের মুখপাত্র এরনেস্তো আবেলা আজ শনিবার এক বিবৃতিতে বলেন, ‘মিন্দানাওয়ে ৮৯ জন সন্দেহভাজন বিদেশি সন্ত্রাসী থাকার তথ্য কর্তৃপক্ষ যাচাই করে দেখছে। তারা ইন্দোনেশিয়া বা মালয়েশিয়া হয়ে মিন্দানাও দিয়ে ফিলিপিন্সের সীমান্তে প্রবেশ করে থাকতে পারে।’

এ কারণে সন্ত্রাস ও সহিংস উগ্রবাদ প্রতিরোধে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াকে সঙ্গে নিয়ে ত্রিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নেওয়ার কথা বলেন মুখপাত্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ