1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির এডিসি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে ৩ ভূমি কর্মকর্তা বদলি, গ্রাহকসেবা বন্ধ মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ এমপিদের দুই দিনের প্রশিক্ষণ শুরু, উপস্থিত প্রধানমন্ত্রী হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে দেশ : রাষ্ট্রপতি যুদ্ধবিরতির অনুরোধ করছে না ইরান, দীর্ঘস্থায়ী যুদ্ধর জন্য পুরোপুরি প্রস্তুত ইরানে সেনা পাঠানো সময়ের অপচয়: ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ, অস্বীকার ভারতের মার্চের ৩ দিনে রেমিট্যান্স এসেছে ৫৭ কোটি ডলার ঈদের ছুটি হতে পারে টানা ৭ দিন, শুরু যেদিন

চীন-রাশিয়া যৌথ নৌ মহড়া শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ এপ্রিল, ২০১২
  • ১০৬ Time View

এই প্রথমবারের মতো যৌথ নৌ মহড়া দিচ্ছে চীন ও রাশিয়া। রোববার পীত সাগরে চীনের পূর্ব উপকূল সংলগ্ন অঞ্চলে এ মহড়া শুরু হয়েছে। সমুদ্রসীমা নিয়ে চীনের সঙ্গে তার এশীয় প্রতিবেশীদের উত্তেজনা বাড়ার মুহূর্তে চীন এ যৌথ মহড়া শুরু করল।

চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, সকালে চীন ও রাশিয়ার সামরিক কর্মকর্তারা শানডং প্রদেশের উপকূলবর্তী শহর কিংদাও শহরের কাছে যৌথ নৌ মহড়া উদ্বোধন করেন। মহড়াটি চলবে টানা পাঁচ দিন। চীনের ১৬টি জাহাজ এবং দু’টি সাবমেরিন এবং রাশিয়ার চারটি যুদ্ধজাহাজ মহড়ায় অংশ নিচ্ছে।

এ মহড়ায় যৌথ আকাশ প্রতিরক্ষা, সাবমেরিন বিধ্বংসী অস্ত্র ও কৌশল এবং অনুসন্ধান ও উদ্ধার- এসব বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া, ছিনতাই হওয়া জাহাজ উদ্ধার এবং সন্ত্রাস বিরোধী অভিযানেরও মহড়া দেওয়া হবে বলে জানিয়েছে সিনহুয়া।

রাশিয়ার মতো সামরিক সক্ষমতা সম্পন্ন দেশের সঙ্গে চীন এমন সময় নৌ মহড়া শুরু করল যখন বেইজিংয়ের ক্রমবর্ধমান সমরসজ্জা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে এবং পূর্ব চীন সাগরে দ্বীপগুলোর মালিকানা নিয়ে জাপানসহ প্রতিবেশী কয়েকটি দেশের সঙ্গে চীনের বিরোধ চরমে উঠেছে।

এছাড়া দক্ষিণ চীন সাগরে জনবসতিহীন কয়েকটি দ্বীপ নিয়ে এশিয়ার একাধিক দেশের সঙ্গে চীনের বিরোধ রয়েছে। এসব দ্বীপ তেল ও প্রাকৃতিক গ্যাসে ভরপুর বলে ধারণা করা হয়। উপরন্তু এগুলো জাহাজ চলাচলের পথ হিসেবে কৌশলগত কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আঞ্চলিক উত্তেজনার মধ্যে এমন মহড়া অনুষ্ঠানের কারণে অনেকে সমালোচনা করলেও গত বৃহস্পতিবার চীন বলেছে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা অক্ষুণ্ন রাখতেই এ মহড়া।

চীনের নৌ বাহিনীর উপদেষ্টা এবং বিশেষজ্ঞ ইন ঝাও বলেছেন, এ মহড়ায় যতোগুলো জাহাজ অংশ নিচ্ছে তা নজিরবিহীন। উভয়পক্ষ তাদের কৌশল এবং প্রযুক্তি বিনিময় করবে বলে জানিয়েছেন তিনি।

সিনহুয়ার দেওয়া তথ্য মোতাবেক, ২০০৫ সালে চীন ও রাশিয়া চারটি সামরিক মহড়ায় অংশ নিয়েছিল। সে সময় অবশ্য অন্যান্য দেশও এতে অংশ নেয়।

এর আগে দুই দেশ যুদ্ধের মহড়ায় অংশ নিয়েছিল ২০০৫ সালে, কিন্তু নৌ মহড়া এবারই প্রথম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ