1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

আবগারি শুল্কের হার পরিবর্তন হতে পারে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জুন, ২০১৭
  • ১২৯ Time View

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ব্যাংকে আমানত ও লেনদেনের উপর আবগারি শুল্কের হার পরিবর্তন হতে পারে। বাজেট প্রস্তাব করা হয়েছে। এখনো বাজেট পাশ হয়নি। বিষয়টি নিয়ে সংসদে আলোচনা চলছে। আলোচনার পর এটি পরিবর্তন হতে পারে।

বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আবগারি শুল্ক নতুন কোনো বিষয় নয়। এটি অনেক আগে থেকেই ছিল। কিন্তু এবারই প্রথম মানুষ এটার বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। আর এমনভাবে কথা হচ্ছে যে এটা নতুন একটা জিনিস। সুতরাং শুল্ক তুলে দেয়ার কিছু নেই। তবে শুল্কের হারে পরিবর্তন আসতে পারে।

২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, বছরের যেকোনো সময় ব্যাংক হিসাবে এক লাখ টাকার বেশি স্থিতি থাকলে আবগারি শুল্ক ৫০০ থেকে বাড়িয়ে ৮০০ টাকা করা হবে। আর ১০ লাখ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত ১ হাজার ৫০০ টাকার পরিবর্তে ২ হাজার ৫০০ টাকা, ১ কোটি থেকে ৫ কোটি টাকা পর্যন্ত ৭ হাজার ৫০০ টাকার পরিবর্তে ১২ হাজার টাকা এবং ৫ কোটি টাকার বেশি লেনদেনে ১৫ হাজার টাকার পরিবর্তে ২৫ হাজার টাকা আবগারি শুল্ক আরোপ করার প্রস্তাব করা হয়।

বর্ধিত আবগারি শুল্ক নিয়ে সংসদ ও সংসদের বাইরে তুমুল সমালোচনার মুখে পড়ে সরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ