1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

বিশ্বের আর্থিক ব্যবস্থা ভয়াবহ বৈষম্যের শিকার : ড. ইউনূস

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জুন, ২০১৭
  • ১২৮ Time View

শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মুষ্টিমেয় কিছু মানুষের কাছে কেন্দ্রীভূত হচ্ছে পৃথিবীর সম্পদ। ক্রমেই এ প্রবণতা বাড়ছে। ফলে ভয়াবহ বৈষম্যের শিকার বিশ্বের আর্থিক ব্যবস্থা।

ব্রাসেলসে ইউরোপীয় পার্লমেন্টের শতাধিক সদস্যের উদ্দেশে শুক্রবার দেয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন। এ সময় নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বতর্মানে এ সম্পদ জমাটবদ্ধ হয়ে টাইম বোমায় রূপ নিয়েছে। যে কোনো সময় তা বিস্ফোরিত হতে বাধ্য। আর এ অবস্থার উত্তরণে পুঁজিবাদী ব্যবস্থা ঢেলে সাজানো দরকার।

ড. ইউনূস বলেন, বর্তমান আর্থিক ব্যবস্থা ৯৯ শতাংশ মানুষকে পেছনে ফেলে ১ শতাংশকে সামনে এগিয়ে নিয়ে যায়। ফলে এ ব্যবস্থা কীভাবে পরিবর্তিত করা যায়, সে বিষয়ে ভাবতে হবে।

পৃথিবীতে পরিবর্তন আনতে হলে তিন শূন্য নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেন এ নোবেল বিজয়ী। তিনি বলেন, এগুলো হল বেকারত্ব, দারিদ্র্য এবং কার্বণ নির্গমন। এ তিনটিকেই শূন্যের কোঠায় নিয়ে আসতে হবে।

অনুষ্ঠান শেষে ইউরোপীয় উন্নয়ন দিবসে একটি বৈশ্বিক বিতর্কে যোগ দেন ড. ইউনূস। ওই অনুষ্ঠানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ১২০টিরও বেশি সেশনে প্রায় ৭ হাজার প্রতিনিধি অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ