1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: আমিনুল হক পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌযান চলাচলে সতর্কতার নির্দেশ ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম মেসি নেই, এবার স্কালোনিও কি ছাড়বেন আর্জেন্টিনা? পুতিনের বুলেটপ্রুফ লিমুজিন এখন দিল্লির সড়কে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান প্রদান প্রধানমন্ত্রীর দেশজুড়ে জুলাই বিপ্লব ও শহীদ হাদির বৈপ্লবিক আহ্বান ছড়িয়ে পড়েছে: সাদিক কায়েম এবার ঘরোয়া ক্রিকেটে খেলার যোগ্যতাও হারালেন রিজওয়ান-ইমাম সম্পত্তি হস্তান্তর বিলে বিরোধী দলের ভূমিকায় ধন্যবাদ জানালেন হেফাজতের নায়েবে আমির

যুক্তরাজ্যে নির্বাচিত ভারতীয়-পাকিস্তানি বংশোদ্ভূত ২৪ জন

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জুন, ২০১৭
  • ১০৫ Time View

ব্রিটেনের আগাম সাধারণ নির্বাচনে ১২ জন পাকিস্তানি বংশোদ্ভূত বিজয়ী হয়েছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৩০ জন। বিজয়ী ১২ জনের মধ্যে ৯ জন লেবার পার্টি থেকে এবং বাকি তিনজন জয় পেয়েছেন কনজারভেটিভ পার্টির হয়ে লড়ে। তাদের মধ্যে পাঁচজনই নারী।

বেশিরভাগ প্রার্থীই পুনর্নির্বাচিত হয়েছেন। তবে ম্যানচেস্টারের গর্টন এলাকা থেকে পাকিস্তানের আফজাল খান এবং বেন্ডফোর্ড থেকে মুহাম্মদ ইয়াসীন প্রথমবারের মতো লেবার পার্টির টিকেটে নির্বাচিত হয়েছেন।

Pakistani

দক্ষিণ-পূর্ব বোল্টন থেকে পুনর্নির্বাচিত হয়েছেন লেবার পার্টির ইয়াসমিন কুরেশি। একইভাবে লেবার পার্টি থেকে পুনর্নির্বাচিত হয়েছেন ডা. রোজিনা এলিন খান। লন্ডনের টোটিং থেকে ১৫ হাজার বেশি ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। তার এ বিজয়ে অভিনন্দন জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান।

Pakistani

লেবার পার্টি থেকেই পুনর্নির্বাচিত হয়েছেন শাবানা মাহমুদ। ২৮ হাজার বেশি ভোট পেয়ে বার্মিংহাম থেকে নির্বাচিত হয়েছেন তিনি। পশ্চিম ব্রাডফোর্ড থেকে প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২৯ হাজার ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন লেবার পার্টির নাজ শাহ।

Pakistani

এ ছাড়া ভারতীয় বংশোদ্ভূত ১২ জন নির্বাচিত হয়েছেন ব্রিটেনের আগাম সাধারণ নির্বাচনে। এর মধ্যে লেবার পার্টি থেকে সাতজন এবং পাঁচজন জিতেছেন কনজারভেটিভ পার্টির হয়ে লড়ে। বাংলাদেশি বংশোদ্ভূত ৩ জন নারীও নির্বাচিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ