1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ

আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের হ্যাটট্রিক জয় আর বিএনপির হ্যাটট্রিক পরাজয় হবে : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জুন, ২০১৭
  • ৯৪ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের হ্যাটট্রিক জয় আর বিএনপির হ্যাটট্রিক পরাজয় হবে।
তিনি বলেন, ‘ বিএনপির আন্দোলনের হুমকি দিয়ে মাঠে না নামা এবং দেশের হাওর অঞ্চল ও দক্ষিণ উপকূলসহ কোন অঞ্চলে দুর্যোগকালে জনগণের পাশে না থাকায় তারা (বিএনপি) জনগণের আস্থা হারিয়েছে।’
কাদের আরো বলেন, ‘ এ জন্যই আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের হ্যাটট্রিক জয় আর বিএনপির হ্যাটট্রিক পরাজয় হবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ সকালে ঐতিহাসিক ছয়দফা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, দেশের দুর্যোগ-দুর্বিপাকে জনগণের পাশে না দাঁড়িয়ে আন্দোলনের হুমকি দেওয়ায় বিএনপি জনগনের আস্থা হারিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ