1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

জয়পুরহাটে ট্রাক্টরচাপায় স্কুলশিক্ষক নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জুন, ২০১৭
  • ১০২ Time View

জয়পুরহাটের পাঁচবিবি-হিলি সড়কের ভীমপুর নামক স্থানে ট্রাক্টরের চাপায় তৌফিক রাব্বানী (৩২) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বানী পার্শ্ববর্তী দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার খট্টা মাধবপাড়া গ্রামের আব্দুর রহিম উদ্দিনের ছেলে ও হিলি খাট্ট উচনা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাব্বানী প্রাইমারি স্কুলের শিক্ষিকা স্ত্রীকে জয়পুরহাট প্রাইমারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে (পিটিআই) রেখে বাড়ি ফিরে আসার পথে পাঁচবিবি-হিলি সড়কে ভীমপুর নামক স্থানে একটি ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই মারা যান।

পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক্টর ও চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ