1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

প্রকাশ হলো জিৎ-শুভশ্রীর ‘উড়েছে মন’

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জুন, ২০১৭
  • ১৪২ Time View

প্রকাশ হলো আলোচিত ‘বস ২’ ছবির ‘উড়েছে মন’ শিরোনামের একটি গান। জিৎ-শুভশ্রীর রোমান্সকর পরিবেশনায় এই গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং। আর গানের কথা লিখেছেন প্রাঞ্জল এবং সঙ্গীতায়োজন করেছেন জিৎ গাঙ্গুলি। আজ (রোববার) জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে রোমান্টিক এই গানটি প্রকাশের পর থেকেই দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে।

‘উড়েছে মন’ গানটিতে দেখা গেছে, কখনও নীল সাগরের পানির কিনারায় দাঁড়িয়ে আবার কখনও দূর সাদা পাহাড়ে হেলেদুলে নাচছেন আর রোমান্স করছেন জিৎ-শুভশ্রী। তাদের পাশ কাটিয়ে উড়ে যাচ্ছে ঝাঁকেঝাঁকে সাদা পায়রা। দৃষ্টিনন্দন এই গানের কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব।

‘বস ২’ ছবিতে জিৎ-শুভশ্রী ছাড়াও অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, ইন্দ্রনীল সেনগুপ্ত, অমিত হাসান প্রমুখ। বিগ ধামাকায় ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও জিতস ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেড। বাবা যাদবের পরিচালনায় ‘বস ২’ ছবিটির কো-ডিরেক্টর হিসেবে আছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।

এই ছবিটিতে জিৎ আসছেন ‘সূর্য’ নাম নিয়েই। ফারিয়াকে দেখা যাবে ভিলেন প্রিন্স শাহনেওয়াজ হোসেনকে খুন করে প্রতিশোধ নেয়া প্রতিবাদী নারী ‘আয়শা’ চরিত্রে। আর শুভশ্রী থাকছেন ভারতবর্ষের আন্ডারওয়ার্ল্ড শাসন করা সূর্যের প্রেমিকা ‘রুশা’ চরিত্রে। আগামী ঈদে ছবিটি নিশ্চিত মুক্তি পাবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ