1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে টাইগারদের লজ্জার হার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ মে, ২০১৭
  • ৯৮ Time View

চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের দেওয়া ৩২৫ রানের লক্ষে ব্যাটিংয়ে নেমে ৮৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে ২৪০ রানের লজ্জার পরাজয়। ভারতের দেওয়া বিশাল টার্গেট নিয়ে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরুতেই পড়ে ব্যাটিং বিপর্যয়ে। ভারতের বিশাল রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি বাংলাদেশের। মাত্র ১১ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে টাইগাররা। একে একে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য, সাব্বির ও ইমরুল কায়েস।

ইমরুল কায়েস ৭, সৌম্য সরকার ২, মুশফিকুর রহিম ১৩, সাকিব আল হাসান ৭, মেহেদী হাসান মিরাজ ২৪ ও সানজামুল ইসলাম ১৮ রান ও তাসকিন সংগ্রহ করেন ১ রান। মাহমুদুল্লাহ, মোসাদ্দেক, সাব্বির রহমান ও রুবেল রানের খাতা খুলতে পারেননি।

আজ মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে টাইগারদের ব্যাটিং চিত্র ছিল এমনই।

এর আগে বোলাররা দারুণ শুরু করে সেই ছন্দ ধরে রাখতে পারেননি। যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে ৩২৫ রানের বিশাল লক্ষ্য দাঁড়ায় টাইগারদের সামনে। বড় লক্ষ্য তাড়া করতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে প্রথম ৭ ওভারের মধ্যেই পাঁচ-পাঁচজন ব্যাটসম্যানকে হারিয়ে রীতিমতো ধুঁকতে থাকে টাইগাররা।

মঙ্গলবার টস হেরে ব্যাটিংয়ে নেমে ২১ রান তুলতেই দুই উইকেট হারিয়ে বসে ভারত। সেই ধাক্কা সামলে ৩২৪ রানের পাহাড় গড়ে টিম ইন্ডিয়া। তবে শুরুতেই সৌম্য সরকার ও সাব্বির রহমানের বিদায়ে বেশ চাপের মুখে পড়ে টাইগাররা। পরের ওভারে ইমরুল কায়েস বিদায় নিলে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ।

শুরুর ধাক্কা সামলে উঠতে দায়িত্ব নিয়ে খেলা দরকার ছিল অভিজ্ঞ ক্রিকেটারদের। নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। এক রাশ হতাশা হতাশা উপহার দিয়ে সাজঘরে ফিরে গেলেন সাকিব-মাহমুদউল্লাহ। দুজন ফিরেছেন ভুবনেশ্বরের শিকার হয়ে। ব্যর্থতার মিছিলে যোগ দেন তরুণ মোসাদ্দেক হোসেন সৈকতও। উমেশ যাদবের বলে দিনেশ কার্তিকের হাতে ক্যাচ দেন মোসাদ্দেক। সাকিব ৭ রান করতে সক্ষম হয়েছেন। রানের দেখা পাননি মাহমুদউল্লাহ-মোসাদ্দেক।

সর্বশেষ ২৩.৫ ওভারে গুটিয়ে যায় টাইগারা।ভারতের কাছে ২৪০ রানে হারতে হয়েছে বাংলাদেশের।

৩২৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই সাবধানী ছিলেন ইমরুল ও সৌম্য। তবে উমেশ যাদবের করা চতুর্থ ওভারের দ্বিতীয় বলে উইকেটের পেছনে দিনেশ কার্তিককে ক্যাচ দিয়ে সৌম্য ফিরে গেলে হোঁচট খায় বাংলাদেশ। যদিও আম্পয়ারের আউটের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেন বাংলাদেশি ওপেনার।

শুরুর ধাক্কা সামলে ওঠার আগে একই ওভারে বাংলাদেশকে ধাক্কা দেন উমেশ। তার করা ওভারের পঞ্চম বলে ইনসুইংগারে নাকাল হয়ে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন সাব্বির। ভুবনেশ্বর কুমারের করা পঞ্চম ওভারের চতুর্থ বলে ইমরুল মিড অনে উমেশকে ক্যাচ দিয়ে ফিরে গেলে কোণঠাসা হয়ে পড়ে টাইগাররা।

ভুবনেশ্বরের করা সপ্তম ওভারের তৃতীয় বলে বাউন্সে পুল করতে গিয়ে স্কয়ার লেগে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে সাকিব ফিরে গেলে হতশ্রী হয়ে পড়ে বাংলাদেশের ইনিংস। বাংলাদেশের রান তখন ৪ উইকেটে ২১। দুই বল পর মাহমুদউল্লাহ উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরলে লজ্জার মুখে পড়ে বাংলাদেশ। উমেশের করা পরের ওভারে মোসাদ্দেকও উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার মিছিলে যোগ দেন। বাংলাদেশে রান তখন ৬ উইকেটে ২২।

এমতাবস্থায় ৩২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টাইগাররা দেখতে না দেখতেই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ভারত যেন জানান দিয়ে রাখলো ব্যাটিংয়ের মতো তাদের বোলিং লাইনআপও ক্ষুরধার।

এর আগে, কেনিংটন ওভালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশের বিপক্ষে টস হেরে ভারত ৭ উইকেটে নির্ধারিত ৫০ ওভারে ৩২৪ রান সংগ্রহ করেছে।

ইনিংসের শুরুতে ২ উইকেট তুলে নিয়ে লড়াইয়ের বার্তা দিয়েছিলেন বাংলাদেশের পেসাররা। তবে সময় যতই গড়িয়েছে ততই বাংলাদেশের বোলারদের হতাশা বেড়েছে। শিখর ধাওয়ান, দিনেশ কার্তিক ও হার্দিক পান্ডিয়ার হাফসেঞ্চুরিতে শুরুর ধাক্কা সামলে টাইগারদের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ভারত। লন্ডনের কেনিংটন ওভালে টসে হেরে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩২৪ রান করেছে তারা।

শুরুতে বাংলাদেশের বোলাররা ২১ রানে ভারতের দুই উইকেট ফেলে দিয়ে চাপের সৃষ্টি করেছিল। দলীয় ৩ রানে রুবেল হোসেন ও ২১ রানে মোস্তাফিজুর রহমান ভারতীয় শিবিরে আঘাত হানেন। কিন্তু তৃতীয় উইকেটে শিখর ধাওয়ান ও দিনেশ কার্তিক ১০০ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়েছেন। এরপর চর্তুথ উইকেট জুটিতেও কার্তিকের সঙ্গে কেদার যাদব ৭৫ রান সংগ্রহ করে তিনশ বেশি রানের ভীত গড়ে দেন। ধাওয়ান ৬০ রানে ফিরলে ১শ রানের জুটি ভাঙ্গে। দিনেশ কার্তিক ৯৪ রানে রিট্রায়ার্ড করেন। এরপর হার্দিশ পান্ডিয়ার অপরাজিত ৮০ রানের সুবাদে ইন্ডিয়া বড় স্কোর গড়ে। ৮০ রান তুলতে পান্ডিয়া ৪ ছক্কা ও ৬ চার হাঁকিয়েছেন। রুবেল হোসেন ৯ ওভারে ৫০ রানে নিয়েছেন ৩ উইকেট। নবাগত সানজামুল ইসলাম ২ ও মোস্তাফিজুর রহমান ১ উইকেট লাভ করেছে।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৫০ ওভারে ৩২৪/৭ (রোহিত ১, ধাওয়ান ৬০, রাহানে ১১, কার্তিক ৯৪, কেদার ৩১, পান্ডিয়া ৮০, জাদেজা ৩২, অশ্বিন ৫, ভুবনেশ্বর ১)।
বোলিং: মোস্তাফিজ ৮-০-৫৩-১, রুবেল ৯-০-৫০-৩, তাসকিন ৬-০-৪৫-০, সৌম্য ১-০-১০-০, মিরাজ ৯-১-৩৯-০, সানজামুল ৯-০-৭৪-২, মোসাদ্দেক ৫-১-২৯-০, সাকিব ৩-০-২৩-০।

বাংলাদেশ: ২৩.৫ ওভারে ৮৪ (ইমরুল ৭, সৌম্য ২, সাব্বির ০, মুশফিক ১৩, সাকিব ৭, মাহমুদউল্লাহ ০)

ফল: ভারত ২৪০ রানে জয়ী।

বাংলাদেশ দল:
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম।

ভারত দল:
বিরাট কোহলি (অধিনায়ক), মোহাম্মদ সামি, রবিচন্দ্র অশ্বিন, ভুবনেশ্বর কুমার, শিখর ধাওয়ান, জাসপ্রিত বুমরাহ, মহেন্দ্র সিং ধোনি, রবিন্দ্র জাদেজা, কেদার যাদব, দীনেশ কার্তিক, হারধিক পান্ডিয়া, আজিংকা রাহানে, রোহিত শর্মা, উমেশ যাদব, যুবরাজ সিং, মনিষ পান্ডে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ