1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় মাশরাফিদের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ মে, ২০১৭
  • ১২২ Time View

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। লন্ডনের ওভালে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। এর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ৩৪১ রান করেও পাকিস্তানের কাছে অপ্রত্যাশিতভাবে ২ উইকেটে হেরে যায় টাইগাররা।

ওই ম্যাচে অসাধারণ সেঞ্চুরি তুলে নেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। উড়ন্ত গতির হাফসেঞ্চুরি হাঁকান টেস্টে তামিমের সঙ্গী ইমরুল কায়েস। রান পান মিস্টার ডিপেন্ডেবল মুশফিক, নির্ভরযোগ্য মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়াও বাকিরা।

বোলিংয়েও প্রাধান্য ছিল টাইগার বোলারদের। ২৪৯ রানেই ৮ উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে চেপে ধরে তারা। তবে ডেথ ওভারে খুব একটা ভালো করতে পারেননি মাশরাফিরা। যার খেসারত দিতে হয় শেষ লগ্নে আনকোরা ফাহিম আশরাফ ও হাসান আলির ঝড়ে ২ উইকেটে ম্যাচ হেরে।

পরে পোস্ট মর্টেম করতে গিয়ে ম্যাচ হারার নানা কারণ উঠে আসে। কেউ কেউ বলেন, ৮ উইকেট তুলে নেয়ার পর জয় অনেকটা নিশ্চিত বলে ধরে নেয় বাংলাদেশ! শরীরী ভাষার আয়েশিভাবের কারণে হেরেছে টাইগাররা।

আবার অনেকে বলেন, ফাহিম আশরাফ ও হাসান আলি জুটির ক্যাচ মিসের কারণে এ ম্যাচ হেরেছে বাংলাদেশ। দলে রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান না থাকাকেও কেউ কেউ দায়ী করেছেন।

ওই ম্যাচ হেরে চরম হতাশ মাশরাফিরাও। পুরো দলের মধ্যে হতাশা বিরাজ করছে। সবার একটাই প্রশ্ন, কেন এমন হলো, কিভাবে হলো? ওই ম্যাচে হারের কারণও জানতে চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এমন পরিস্থিতিতে গেলো ম্যাচের ভূল-ত্রুটি শুধরে ভারতের বিপক্ষে মাঠে নামতে চায় বাংলাদেশ। হাথুরুসিংহের দল খেলতে চায় দুর্দান্ত। টিম ইন্ডিয়ার বিপক্ষে ভালো কিছু করেই আত্মবিশ্বাসে রসদ যোগানোর ইচ্ছা টাইগারদের। সেই আত্মবিশ্বাস নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু করতে চায় তারা।

সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে রয়েছে ভারত। বাংলাদেশের গ্রুপে না থাকলেও তাদের বিপক্ষে জয় দিয়ে প্রস্তুতিটা ভালোভাবে সারতে চায় বিরাট বাহিনী। এর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডকে বৃষ্টি আইনে ৪৫ রানে হারিয়েছে টিম ইন্ডিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ