1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

ইতিহাসের অন্যতম সেরা অঘটন দিয়ে শুরু ফ্রেঞ্চ ওপেন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ মে, ২০১৭
  • ১১০ Time View

আজ রবিবারই রোঁলা গাঁরোতে শুরু হয়েছে ফ্রেঞ্চ ওপেনের ১১৬তম আসর। বছরের দ্বিতীয় এই গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মেয়েদের এককের উদ্বোধনী ম্যাচেই ঘটে গেছে অনেক বড় এক অঘটন। প্রথম রাউন্ডেই হেরে গেছেন ফ্রেঞ্চ ওপেনের এক নম্বর বাছাই খেলোয়াড় জার্মানির অ্যাঞ্জেলিক কেরবার। তাকে ৬-২, ৬-২ এ হারিয়ে ইতিহাসের অন্যতম সেরা অঘটনের জন্ম দিয়েছেন রাশিয়ার একাতেরিনা মাকারোভা। ১৯৬৮ সালে উন্মুক্ত যুগ শুরুর পর এই প্রথম কোনো শীর্ষ বাছাই খেলোয়াড় হেরে গেলেন প্রথম রাউন্ডেই।

প্রথম দিনের প্রথম ম্যাচেই ইতিহাস সেরা অঘটন। এবারের ফ্রেঞ্চ ওপেন আর কতো অঘটন নিয়ে অপেক্ষা করছে কে জানে। গত মৌসুমে দুর্দান্ত কাটানো জার্মান মেয়ে কেরবার হুট করেই যেন নিজের খেলাটা ভুলে গেছেন! গত ৪টি টুর্নামেন্টে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিদায় নিলেন প্রথম রাউন্ড থেকেই। বাকি দুটি টুর্নামেন্টে বিদায় নিয়েছেন দ্বিতীয় রাউন্ড থেকে। মানে সর্বশেষ ৪ টুর্নামেন্টে কেরবারের জয় মাত্র দুটি!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ