1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনামঃ

ধানমন্ডিতে ভবনের নকশাবহির্ভূত অংশ ভেঙে দিল রাজউক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭
  • ৬৯ Time View

রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি ভবনের নকশাবহির্ভূত অংশ অপসারণ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বৃহস্পতিবার দুপুরে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন ধানমন্ডি আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে ভবনটি অপসারণ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির জানান, রাজউকের জোন-৫ এর অধীনে পশ্চিম ধানমন্ডির জাফরাবাদে পরিচালিত অভিযানে ২৭২ নং হোল্ডিংয়ে নির্মাণাধীন ভবনে রাজউকের অনুমোদিত নকশা অনুযায়ী ভবনের সামনে রাস্তার জন্য নির্দিষ্ট পরিমাণ জায়গা ছাড়ার কথা। কিন্তু ভবন মালিক রাস্তার জন্য জায়গা না ছেড়ে সেখানে কলাম করে ২য় তলার ছাদ ঢালাই দিয়ে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিল। ছাদের বর্ধিত অংশ ও কলাম ভেঙে এবং কলামের রড কেটে দিয়ে নকশাবহির্ভূত অবৈধ অংশ অপসারণ করে দেয়া হয়েছে।

উচ্ছেদে রাজউকের জোন-৫ এর অথরাইজড অফিসার আবু জাফর মুহাম্মদ শফিউল হান্নানসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ