1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

উদ্বোধনী জুটিতে ট্রিপল সেঞ্চুরির রেকর্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ মে, ২০১৭
  • ১৪৩ Time View

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত চারদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে দারুণ এক কীর্তি গড়লেন ভারতের দুই ব্যাটসম্যান দীপ্তি শর্মা ও পুনম রাউত। উদ্বোধনী জুটিতে ৩২০ রানের জুটি গড়েন নারী দলের এই দুই তারকা। আর ক্রিকেট বিশ্ব ওয়ানডেতে প্রথম দেখল উদ্বোধনী জুটিতে ট্রিপল সেঞ্চুরি।

উদ্বোধনী জুটিতে মেয়েদের ক্রিকেট তো বটেই, ছেলেদের ওয়ানডে মিলিয়েও উদ্বোধনীতে এটি সবচেয়ে বড় রানের জুটি। ছেলেদের ক্রিকেটে ২০০৬ সালে লিডসে ইংল্যান্ডের ৩২১ রান তাড়া করতে নেমে সনৎ জয়াসুরিয়া ও উপুল থারাঙ্গা মিলে গড়েছিলেন ২৮৬ রানের জুটি। আর মেয়েদের ক্রিকেটে ২০০৮ সালে লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৬৮ রানের জুটি গড়েছিলেন ইংল্যান্ডের সারাহ টেলর ও ক্যারোলিন অ্যাটকিন্স।

এদিকে জুটির রেকর্ড গড়লেও ব্যক্তিগত একটি মাইলফলকের খুব কাছে গিয়ে আউট হন দীপ্তি। মাত্র ১২ রানের জন্য করতে পারেননি ডাবল সেঞ্চুরি। ২৭ চার ও ২ ছক্কায় ১৬০ বলে করেন ১৮৮। আর পুনম ১০৯ রান করে অবসর নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ