1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ মে, ২০১৭
  • ১২৪ Time View

সাইবার হামলা ঠেকাতে বাংলাদেশের ব্যাংকগুলোর নিরাপত্তার বলয় আরও জোরদার করতে হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।

মঙ্গলবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) অডিটোরিয়ামে ‘আইটি সিকিউরিটি ইন ব্যাংক’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

ডেপুটি গভর্নর বলেন, বিশ্বের বিভিন্ন দেশে সাইবার হামলা হচ্ছে। বাংলাদেশও এ ঝুঁকির মধ্যে রয়েছে। তাই ব্যাংকগুলোকে তাদের সাইবার নিরাপত্তার বলয় আরও জোরদার করতে হবে।

তিনি বলেন, দেশের অনেক ব্যাংক এখনো ব্যাংকিং গাইডলাইন মানছে না। এ খাতে তেমন বাজেটও নেই। তাই অনেকে পিছিয়ে রয়েছে।

এ সময় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে অাগামীতে রিভিউ গাইডলাইন দেয়া হবে বলেও জানান তিনি।

আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন নাজডাক টেকনোলজিস এর প্রেসিডেন্ট ও সিইও নাজ আহমেদ। সভায় বিআইবিএমের মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী, পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন সিস্টেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক (জিএম) দেবদুলাল রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি সাইবার হামলায় অন্তত ১৫০টি দেশ আক্রান্ত হয়। এ হামলার প্রভাবে বাংলাদেশেও ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে ৩০-৪০টি পার্সোনাল কম্পিউটার আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। বিখ্যাত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট বলছে, বিভিন্ন দেশের জন্য এটি একটি সতর্কবার্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ