1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

‘অসদাচরণ করেছেন কিছু প্রসিকিউটর’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ মে, ২০১৭
  • ১৫১ Time View

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা বলেছেন,  ‘কিছু নন-প্র্যাকটিসিং ল-ইয়ার প্রসিকিউটর হয়েছেন। কিছু প্রসিকিউটর ঘাতক-দালাল নির্মূল কমিটির মিটিংয়েও যান। যাদের (নির্মূল কমিটির) পলিটিক্যাল এজেন্ডা রয়েছে। তারা কিন্তু মিসকন্ডাক্ট (অসদাচরণ) করছেন। এরা পাবলিক প্রসিকিউটরের পজিশন (অবস্থান) বোঝে না।

সোমবার জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রিভিউ আবেদনের রায় ঘোষণার পর প্রসিকিউশনের এক আবেদনের জবাবে এসব কথা বলেন প্রধান বিচারপতি।

সোমবার রাষ্ট্রপক্ষ ও সাঈদীর রিভিউ আবেদন খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এরপর প্রধান বিচারপতি বলেন, এ মামলার ক্ষেত্রে প্রসিকিউশনের ব্যর্থতা রয়েছে।

রায় থেকে ‘প্রসিকিউশনের ব্যর্থতা’ অংশটি বাদ দেয়ার আবেদন প্রসঙ্গে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।

মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। পরবর্তীতে ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর সাঈদীর মৃত্যুদণ্ডাদেশের সাজা কমিয়ে তাকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আপিল বিভাগের এই রায়ের পর ২০১৬ সালের ১২ জানুয়ারি সাঈদীর সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) চেয়ে রাষ্ট্রপক্ষ রায় পুনর্বিবেচনার আবেদন করে।

অন্যদিকে রাষ্ট্রেপক্ষের আবেদনের পাঁচদিন পর (১৭ জানুয়ারি) শাস্তি থেকে খালাস চেয়ে রিভিউ আবেদন করেন দেলাওয়ার হোসাইন সাঈদী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ