1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

বাহুবলী ২ পাইরেট করার নেপথ্যে এক বাংলাদেশি?

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০১৭
  • ১৭৬ Time View

ভারতীয় চলচ্চিত্রের অনেক রেকর্ডই ভেঙ্গে দিয়েছে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তেলেগু ছবি বাহুবলী ২। এস এস রাজমৌলি পরিচালিত ছবিটি যতই দিন যাচ্ছে, ততই নিজের রেকর্ড ভাঙছে। হিন্দি, তেলেগু আর তামিল ভাষায় সব মিলিয়ে ছবিটির আয় ২ হাজার কোটি রূপিরও বেশি। কিন্তু ছবিটির সাফল্য কিছুটা ম্লান করেছে পাইরেট সমস্যা।

মুক্তির পর ছবিটি ফেসবুকে ফাঁস হয়ে যাওয়ায় কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে বলেই মনে করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা। সামাজিক যোগাযোগমাধ্যমের হাত ধরে ছবিটি বাইরে চলে আসায় কিছু সংখ্যক দর্শককে হলে নেয়া সম্ভব হয়নি বলেই অভিমত তাদের।

চলচ্চিত্র বিষয়ক ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস অব সিনেমা এক প্রতিবেদনে দাবি করেছে, বড় বাজেটের ছবিটি সাইবার অপরাধের শিকার হয়েছে কোনো ভারতীয় ব্যক্তির মাধ্যমে নয়। তাদের দাবি, এক বাংলাদেশি ছবিটি ফেসবুকে ছড়িয়ে দেয়। এরফলে মুহুর্তের মধ্যেই ছবিটি অনেকের নাগালে চলে যায়।

অবশ্য তামিল ভাষায় মুক্তিপ্রাপ্ত ছবিটি হলে আসার পরই তা ফাঁস হয়ে গিয়েছিল। কিন্তু ভাষাটি অনেকের কাছেই বোধগম্য না হওয়ায় তেমন সমস্যায় পড়তে হয়নি নির্মাতাদের। পরবর্তীতে হিন্দি ভাষায় ডাবকৃত ছবিটির বিভিন্ন অংশ ভার্চুয়াল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

তবে পুরো ছবিটি প্রথম যাদের বা যার হাত ধরে বাইরে ছড়িয়ে পড়ে সে কোনো ভারতীয় নয় বলেই সংবাদমাধ্যমটি দাবি করেছে। তাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে বাংলাদেশ থেকে পুরো ছবিটি ফেসবুকে ফাঁস করা হয়। অবশ্য এই দাবির পেছনে কোনো প্রমাণ তারা দেয়নি। বিষয়টিকে ধারণার পর্যায়ে রেখেই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ব্লকবাস্টার ছবি ফেসবুকের মাধ্যমে ফাঁস হওয়া নতুন ঘটনা নয়। এর আগে আমির খান অভিনীত দঙ্গল ডুবাইয়ের একদল সাইবার অপরাধীর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমটিতে ছড়িয়ে যায়। যা অনলাইনে প্রায় আড়াই লাখ মানুষ দেখে। একই সমস্যায় পড়েছিল সিনগাম ৩ ছবিটিও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ