1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ টিসিবির সাড়ে সাত হাজার কোটি টাকার পণ্য ক্রয় পরিকল্পনা: বাজার স্থিতিশীল রাখতে নতুন উদ্যোগ রাজধানীর মিরপুরে গাড়ির চাপায় ঢাকা ওয়াসার কর্মচারী নিহত মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ডেথ রেফারেন্স ও আপিলের রায় শুনানির নতুন দিন ধার্য ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার

বিমানবন্দরে ব্র্যাক ব্যাংকের বৈদেশিক মুদ্রা বুথ চালু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ এপ্রিল, ২০১২
  • ১২৫ Time View

প্রবাসী বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা সেবা দেওয়ার লক্ষ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুথ চালু করেছে ব্র্যাক ব্যাংক।

বুধবার বিমানবন্দরের ইমিগ্রেশন লাউঞ্জে প্রধান অতিথি হিসেবে বুথ উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো: আতাহারুল ইসলাম। এ

সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান।

উদ্ভাবনী সেবা ও আধুনিক প্রযুক্তির উৎকর্ষে নতুন নতুন পণ্য ও সেবা নিয়ে বিভিন্ন শ্রেণীর গ্রাহকের কাছে অত্যাধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতির এক অনন্য উদাহরণ বিমানবন্দরে এই বৈদেশিক মুদ্রা বুথ চালু।

উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘বৈদেশিক মুদ্রার সংকটময় মুহুর্তে এই বুথ প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে সাহায্য করবে এবং সরকারের বিদেশী মুদ্রা রিজার্ভ বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।’

এয়ারপোর্টে এই সেবা চালু করার অনুমতি দেয়ায় তিনি বাংলাদেশ ব্যাংক, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ