1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে হজযাত্রীদের আটকে থাকা ১০ কোটি টাকা ফেরত চার মাসে রপ্তানি আয় ১৭ দশমিক ৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ পোশাক খাতে নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিকেএমইএ মজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’ কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছে বিমান বাহিনীর নতুন কন্টিনজেন্ট নির্মল বায়ু-জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী এক নম্বরে উঠে বাভুমার লক্ষ্য বাংলাদেশ কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্য, অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ আর্নিংস কল আয়োজন করেছে সিটি ব্যাংক তিন জেলার ৬৫ জন চরমপন্থি ও সর্বহারার আত্মসমর্পণ

শুক্রবার মুক্তি পাচ্ছে তিন ছবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭
  • ১৫১ Time View

ঈদের আগে ছবি মুক্তির হিড়িক পড়েছে। শুক্রবার (৫ মে) একসঙ্গে দেশজুড়ে মুক্তি পাচ্ছে তিন ছবি। এই ছবি তিনটি হচ্ছে ‘পরবাসিনী’, ‘মিলন সেতুন’, ‘তুমি রবে নিরবে’।

‘পরবাসিনী’ ছবির পরিচালক স্বপন চৌধুরী। এই ছবিতে অভিনয় করছেন চিত্রনায়ক ইমন, বলিউডের উর্বশী, অপ্সরা আলী, সব্যসাচী চক্রবর্তী প্রমুখ। এটি হতে যাচ্ছে দেশের প্রথম সায়েন্স ফিকশন ধাঁচের ছবি। দেশে ১৪টি সিনেমা হল ছাড়াও বিশ্বের আরও কয়েকটি দেশে ছবিটি মুক্তির কথা রয়েছে।

‘মিলন সেতু’ রোমান্টিক অ্যাকশন ধাঁচের ছবি। গ্রামীণ পটভূমিতে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন মিজানুর রহমান। এতে অভিনয় করেছেন আলীরাজ, মিজু আহমেদ, ফাহিম, প্রেমা, রেবেকা, রেহেনা জলি প্রমুখ।

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুই বোন’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে ‘তুমি রবে নিরবে’ ছবি। এই ছবির পরিচালক মাহাবুবা ইসলাম সুমি, প্রযোজক ইমপ্রেস টেলিফিল্ম। এই ছবিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তানজিন তিশা, ভারতের ভাস্বর চ্যাটার্জি, অমৃতা চট্টোপাধ্যায় প্রমুখ।

জানা গেছে, ‘তুমি রবে নিরবে’ প্রথমে টেলিফিল্ম হিসেবে নির্মাণ করতে চাইলেও পড়ে এটি চলচ্চিত্রে রূপ দেয়া হয়। যদিও এ ব্যাপারে মুখ খোলেননি ছবির পরিচালক সুমি। বসুন্ধরা সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার মাত্র এই দুটি বড় সিনেমা হলে ‘তুমি রবে নিরবে’ মুক্তি দেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ