1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ

বিজ্ঞানে পাসের সংখ্যা ও জিপিএ-৫ বেড়েছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭
  • ৬৮ Time View

দেশের ৮টি সাধারণ শিক্ষাবোর্ডে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় গত বছরের তুলনায় বিজ্ঞান বিভাগে পাসকৃত শিক্ষার্থীর সংখ্যা ও জিপিএ-৫ বেড়েছে। তবে কমেছে পাসের হার।

গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা ৪৪ হাজার ৬৮১ জন, পাসের সংখ্যা ৩২ হাজার ১২৬ জন ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৬৫৪ জন বেড়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

গত বছর বিজ্ঞান বিভাগ থেকে ৩ লাখ ৭৭ হাজার ৪৭৪ জন অংশ নিলেও এবার অংশ নিয়েছে ৪ লাখ ২২ হাজার ১৫৫ জন। এবার পাস করেছে ৩ লাখ ৯৪ হাজার ৭২ জন। গত বছর পাস করেছিল ৩ লাখ ৬১ হাজার ৯৪৬ জন।

এছাড়া চলতি বছর বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে মোট ৯২ হাজার ৩৮ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৮৯ হাজার ৩৮৪ জন।

এদিকে, মোট পরীক্ষার্থীর তুলনায় গতবার ৯৫ দশমিক ৩৫ শতাংশ পাস করলেও এবার পাসের হার ৯৩ দশমিক ৩৫ শতাংশ পরীক্ষার্থী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ